1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
উপজেলা চেয়ারম্যান থেকে এবার সংসদে আবু জাহের - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

উপজেলা চেয়ারম্যান থেকে এবার সংসদে আবু জাহের

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৯ জানুয়ারী, ২০২৪
  • ৮০০ বার পঠিত

মোঃ রেজাউল হক শাকিল।।

কুমিল্লা-৫ ( বুড়িচং-ব্রাহ্মণপাড়া ) আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন কেটল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী কুমিল্লা দ. জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ আবু জাহের। ৪ হাজার ২৮৮ ভোট বেশি পেয়ে তিনি বিজয়ী হন।
এর আগে তিনি ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করে জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশগ্রহণ করেন।

এই আসনের ১৪০টি ভোট কেন্দ্রের ফলাফল অনুযায়ী কেটলি প্রতীকে বিজয়ী আলহাজ্ব মোহাম্মদ আবু জাহের পেয়েছেন ৬৫ হাজার ৮১০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী কুমিল্লা দ. জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন ফুলকপি প্রতীকে ৬১ হাজার ৫২২ ভোট পেয়েছেন।
এ ছাড়াও নৌকা প্রতীকে এডভোকেট আবুল হাসেম খান পেয়েছেন ২২ হাজার ৩১৫ ভোট, ঈগল প্রতীক নিয়ে সাংবাদিক শওকত মাহমুদ পেয়েছেন ৬ হাজার ৯৮০ ভোট, ট্রাক প্রতীকে এহতেশামুল হাসান ভূইয়া রুমি পেয়েছেন ১১ হাজার ৭৩ ভোট, লাঙ্গল প্রতীকে জাহাঙ্গীর আলম পেয়েছেন ৩২০ ভোট, উদীয়মান সূর্য প্রতীকে আলীমূল এহসান পেয়েছেন ৪১৯ ভোট, একতারা প্রতীকে মুহাম্মদ খাজা বাকী বিল্লাহ পেয়েছেন ১ হাজার ৪২৭ ভোট এবং নৌকাকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানো জাহাঙ্গীর খান চৌধুরী কাঁচি প্রতীকে পেয়েছেন ৭৩ ভোট ।

এ আসনে মোট ১ লাখ ৭২ হাজার ৭১৫ ভোট পড়েছে। এরমধ্যে বাতিল করা হয়েছে ২ হাজার৭৭৬ ভোট। বৈধ ভোটের সংখ্যা ১ লাখ ৬৯ হাজার ৯৩৯। এ আসনে ভোট প্রয়োগের হার ৩৯.৫৩ শতাংশ ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD