1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লা ৪ আসনে নবনির্বাচিত এমপি আবুল কালাম আজাদকে জসিম উদ্দিনের নেতৃত্বে ফুলেল শুভেচ্ছা - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

কুমিল্লা ৪ আসনে নবনির্বাচিত এমপি আবুল কালাম আজাদকে জসিম উদ্দিনের নেতৃত্বে ফুলেল শুভেচ্ছা

  • প্রকাশিতঃ সোমবার, ৮ জানুয়ারী, ২০২৪
  • ৬০৭ বার পঠিত

মারুফ হোসেনঃ

সোমবার (৮ জানুয়ারি) দুপুর দুইটায় দেবিদ্বার উপজেলার ফতেয়াবাদ ইউনিয়নের নোয়াবগন্জ জসিম মিয়ার বাড়ি থেকে প্রায় তিন থেকে চারশত মোটরসাইকেলে প্রায় এক হাজার নেতাকর্মী নিয়ে নবনির্বাচিত এমপি আবুল কালাম আজাদকে ফুলেল শুভেচ্ছা জানাতে উপজেলার নুরপুর হাই স্কুল মাঠ থেকে উপজেলার খলিলপুর চেয়ারম্যান অফিস, দেবিদ্বার হয়ে নবনির্বাচিত এমপি আবুল কালাম আজাদের বাড়িতে গিয়ে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

এ সময় জসিম মিয়া এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা বলেন আমাদের দেবিদ্ধার উপজেলায় সঠিক নেতৃত্বের অভাব ছিল। দীর্ঘদিন পর আমরা একজন সঠিক মানুষের হাতে নেতৃত্ব দিতে পেরে আমরা আনন্দিত। আমরা আশা করি ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের পাশাপাশি আমাদের দেবীদ্বার উপজেলাকে একটি মডেল উপজেলা হিসেবে বানানোর জন্য যেই সঠিক নেতৃত্বটি দরকার ছিল তা আমরা পেয়ে গেছি। আমরা বিশ্বাস করি জনাব আবুল কালাম আজাদ এমপি আমাদের এই দেবিদ্ধার উপজেলা থেকে মাদক কারবারি, মাটিকাটা সিন্ডিকেট এবং জিবি নামে যে চাঁদাবাজি এই সব ধরনের অপকর্ম বন্ধ করে দিবেন।

বিগত দিনে যিনি এমপি ছিলেন তার নেতাকর্মীদের অত্যাচারে বিভিন্ন মিথ্যা মামলার হয়রানির কারণে আমরা বাড়িঘরে প্রবেশ করতে পারিনি। সেইসাথে এলাকাতে একটি বিল্ডিং অথবা একটি জায়গা বিক্রি করতে গেলেও দিতে হয়েছে টেক্স। পাশাপাশি মাদকের দৌরাত্ম্য বেড়ে গিয়েছিল এই দেবিদ্ধার উপজেলায়। আমরা বিশ্বাস করি এইবার সঠিক লোকের হাতে নেতৃত্ব গিয়েছে। যিনি সকল অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে সামনে থেকে নেতৃত্ব দেন। গরিবের সুখে দুখে পাশে থাকেন। যেকোন বিপদে ডাকলেই খুব সহজেই হাতের কাছে পেয়ে যাই। যার কাছে কোন অসহায় মানুষ কোন কিছুর কাছে জন্য গেলে খালি হাতে ফেরত দেন না। তিনি আমাদের উপজেলা চেয়ারম্যান ছিলেন উপজেলা চেয়ারম্যান থাকা অবস্থায় এই অত্র উপজেলার জন্য যা করেছেন তা নিঃসন্দেহে প্রশংসনীয়।তার সাথে এইবার সংসদে কথা বলবেন এই দেবিদ্ধার উপজেলাকে নিয়ে তার চেয়ে আনন্দ আর কি হতে পারে। পরে নবনির্বাচিত এমপি আবুল কালাম আজাদের বাসগৃহে গিয়ে ফুলেল শুভেচ্ছা জানিয়ে নেতাকর্মীরা বিদায় নেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD