1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
নবনির্বাচিত তিন এমপিকে নিয়ে বঙ্গবন্ধু ম্যুরালে এমপি বাহারের শ্রদ্ধা নিবেদন - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

নবনির্বাচিত তিন এমপিকে নিয়ে বঙ্গবন্ধু ম্যুরালে এমপি বাহারের শ্রদ্ধা নিবেদন

  • প্রকাশিতঃ সোমবার, ৮ জানুয়ারী, ২০২৪
  • ৪৯৬ বার পঠিত

নেকবর হোসেন
কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় নবনির্বাচিত তিন এমপিকে সঙ্গে নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও চতুর্থবারের মতো কুমিল্লা-৬ ( সদর ও সিটি করপোরেশন) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দীন বাহার এমপি।
গতকাল সোমবার (০৮ জানুয়ারি) দুপুরে নগর উদ্যানে অবস্থিত বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধা জানানো তারা। শ্রদ্ধা জানানো দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো নির্বাচিত তিন এমপিরা হলেন কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে ঈগল প্রতীক নিয়ে বিজয়ী স্বতন্ত্র প্রার্থী উওর জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সরকার, কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসন থেকে নির্বাচিত ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ ও কুমিল্লা-৫ ( বুড়িচং ব্রাহ্মণপাড়া) আসনের কেটলি প্রতীক নিয়ে বিজয়ী স্বতন্ত্র প্রার্থী দক্ষিণ জেলা আওয়ামী লীগ নেতা এম এ জাহের। এসময় মহানগর আওয়ামী লীগ, মুরাদনগর, দেবিদ্বার ও বুড়িচং ব্রাহ্মণপাড়া এলাকার আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিক সাথে প্রতিক্রিয়ায় এমপি বাহার বলেন, নবনির্বাচিত তিন এমপিই আওয়ামী পরিবারের সদস্য। তাদের পরিবারের সকল সদস্য আওয়ামী লীগের রাজনীতিতে জড়িত। তারা দীর্ঘ সময়ের দলের পরীক্ষিত নেতা।বিগত সময়ে তাদের এলাকায় যারা দলের মনোনয়ন পেয়ে এমপি নির্বাচিত হয়েছিলেন তারা তাদের সাথে প্রফার বিহেভ( যথাযথ মূল্যায়ন) করেননি। কিন্তু তৃনমূলের কর্মীদের সাথে তাদের সম্পর্ক ছিল গভীর।সে কারণে তারা স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করেও জয়ী হয়েছেন। তারা জয়ী হয়ে আমাকে ফুল দিতে এসেছিলেন, আমি তাদেরকে দিয়ে বঙ্গবন্ধু ম্যুরালে ফুল দিতে এসেছি। কারণ আমাদের সকলের আদর্শ বঙ্গবন্ধু ও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD