1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
নগরীর টমছমব্রীজ গোয়ালপট্টি,ফৌজদারি,রাণীর বাজারে মোড়ে ককটেল বিষ্ফোরণ ঘটানো হয় - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

নগরীর টমছমব্রীজ গোয়ালপট্টি,ফৌজদারি,রাণীর বাজারে মোড়ে ককটেল বিষ্ফোরণ ঘটানো হয়

  • প্রকাশিতঃ শনিবার, ৬ জানুয়ারী, ২০২৪
  • ৪৯০ বার পঠিত

নেকবর হোসেন
কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা নগরীর অন্ত চারটি জায়গায় ককটেল বিষ্ফোরণের ঘটনা ঘটেছে। শহরের টমসনব্রিজ, গোয়ালপট্টি, ফৌজদারি মোড়ে কয়েকটি ককটেল বিষ্ফোরণ ঘটানো হয়। এর মধ্যে কুমিল্লা শহরের রাণীর বাজার বিসিক সড়কে ককটেল বিষ্ফোরণ ঘটাতে গিয়ে মোটর সাইকেল ও ককটেল ফেলে পালিয়েছে এক যুবক। শুক্রবার রাত পৌণে ৯টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই বিজিবি ও পুলিশের কয়েকটি দল ঘটনাস্থলে যায়। তারা ঘটনাস্থলের আশপাশের ফুটেজ সংগ্রহ করছে।

এ ঘটনার তাৎক্ষনিক তদন্তে কুমিল্লা কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ ফিরোজ হোসেন জানিয়েছে, ভোটারদের মধ্যে আতঙ্ক সৃষ্টির জন্য এমন ঘটনা ঘটানো হতে পারে। এমন গোয়েন্দা তথ্য আমাদের কাছে আছে। ভোট বিরোধীরা একাজ করে থাকতে পারে।

স্থানীয়রা জানান, রাত পৌণে ৯টার দিকে কুমিল্লা শহরের টমসনব্রিজ এলাকার একটি ক্লিনিকের সামনে চারটি ককটেল বিষ্ফোরণ ঘটানো হয়। একই সময়ে গোয়ালপট্টি, ফৌজদারি মোড়ে একাধিক ককটেল বিষ্ফোরণ ঘটানো হয়। কিন্তু রাণীর বাজার- বিসিক রোডে ককটেল বিষ্ফোরণ ঘটানোর চেষ্টার সময় জনতা ধাওয়া করে। এ সময় মোটর সাইকেল ও ককটেল ফেলে পালিয়ে যায় এক যুবক।

ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছায় বিজিবি ও পুলিশ। তারা সিটি ফুটেজ সংগ্রহ করছে এবং ককটেলটি নিরাপদে ঘিরে রেখেছে। সেই সাথে মোটর সাইকেল জব্দ করেছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD