1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ব্রাহ্মণপাড়ায় শীতের তীব্রতায় জনজীবনে স্থবিরতা - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

ব্রাহ্মণপাড়ায় শীতের তীব্রতায় জনজীবনে স্থবিরতা

  • প্রকাশিতঃ শুক্রবার, ৫ জানুয়ারী, ২০২৪
  • ৯০৭ বার পঠিত

মোঃ রেজাউল হক শাকিল ।।

গত কয়েক দিনের মৃদু শৈত্যপ্রবাহের প্রভাবে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় জেঁকে বসেছে শীত। কোথাও কোথাও মাঝারি ও গাঢ় কুয়াশা দেখতে পাওয়া গেছে। এতে গত কয়েক দিন ধরে তুলনামূলক স্বাভাবিকের চেয়ে অতিমাত্রায় শীত অনুভূত হচ্ছে। ফলে জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। তবে এ রকম পরিস্থিতি থেকে তাপমাত্রা কিছুটা বাড়ার সম্ভাবনার কথা জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর।

উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, গত কয়েক রাত থেকেই ভারি কুয়াশা পড়ার কারণে রাত থেকেই তাপমাত্রা কমতে শুরু করে। ভোরের দিকে এর তীব্রতা আরও বাড়ে। ভোর থেকে সূর্য না ওঠার কারণে বেলা বাড়লেও তাপমাত্রার তেমন তারতম্য ঘটে না। ফলে জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। সকালের দিকে চায়ের দোকানগুলোতে কিছু লোক দেখা গেলেও রাস্তাঘাটে লোকসমাগম তেমন একটা দেখা যায় না। বেলা বাড়লে লোকসমাগম কিছুটা বাড়লেও উল্লেখযোগ্য হারে কম। বিশেষ প্রয়োজন ছাড়া কেউই ঘর থেকে বের হচ্ছেন না। রাতে ও দিনে খড়কুটো বা গাছের মরা ডালপালা জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন শীতার্তরা।ঘন কুয়াশা, তীব্র শীত ও উত্তরের হিমেল বাতাসে বিপর্যস্ত হয়ে পড়েছে স্বাভাবিক জনজীবন। এতে শীতজনিত রোগবালাই বাড়ছে। এদিকে তীব্র শীতের কারণে কাজকর্ম কমে যাওয়ায় বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। গত কয়েক দিনের কনকনে শীতে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন দরিদ্র ও হতদরিদ্র পরিবারের সদস্যরা। দিনে সূর্যের আলো না দেখা যাওয়ায় ও প্রচণ্ড শীতের কারণে স্বাভাবিক কাজকর্মেও ব্যাঘাত ঘটছে। মাঠে খেটে-খাওয়া মানুষ পড়েছেন বিপাকে।

স্থানীয় বাসিন্দা আবু কাউসার বলেন, গত কয়েক দিন ধরে ঘন কুয়াশার রাতে টিনের চালে বৃষ্টির ফোটার মতো শিশির ঝরার শব্দ শোনা যায়। গায়ে থাকা গরম কাপড়ও যেনো ঠান্ডা হয়ে আসে। সারাদিন সূর্যের উপস্থিতি তেমন একটা না থাকায় এ কদিন শীতের তীব্রতা অনেক বেড়েছে।

জীবিকার তাগিদে বের হওয়া অটোরিকশা চালক ফিরোজ মিয়া বলেন, গত কয়েক দিন যাবত অনেক শীত পড়ছে। আজকে আরও কনকনে শীত। হিম শীতের মধ্যেই গাড়ি চালাতে বের হয়েছি। শীতে হাত-পা অবশ হয়ে আসছে। কিন্তু কী করবো জীবিকার তাগিদে কাজ করতে হচ্ছে।

এদিকে এরকম শীতে স্বাস্থ্য সুরক্ষার বিষয়ে পরামর্শ দিয়ে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু হাসনাত মো. মহিউদ্দিন মুবিন বলেন, শীত মৌসুমে শীতজনিত রোগ থেকে সুরক্ষা পেতে প্রয়োজনমতো গরম কাপড় পরতে হবে। বিশেষ করে তীব্র শীতের সময় কান ঢাকা টুপি এবং গলায় মাফলার বা গলা ঢাকার মতো গরম কাপড় ব্যবহার করতে হবে। তাজা ও পুষ্টিকর খাদ্য গ্রহণ এবং পর্যাপ্ত পানি পান করতে হবে। এসব খাবার দেহকে সতেজ রাখার পাশাপাশি রোগপ্রতিরোধে সহায়তা করবে।

তিনি আরও বলেন, এ সময়টাতে বিশেষ করে শিশু ও বয়স্করাই শীতজনিত রোগে বেশি আক্রান্ত হয়। এ জন্য শিশু ও বয়স্কদের দিকে বিশেষ যত্নবান হতে হবে। এ ছাড়াও সব বয়সের মানুষকেই এই শীত মৌসুমে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD