1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কোন অপশক্তি ঈগলের বিজয় ঠেকাতে পারবে না : আবুল কালাম আজাদ - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

কোন অপশক্তি ঈগলের বিজয় ঠেকাতে পারবে না : আবুল কালাম আজাদ

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৪ জানুয়ারী, ২০২৪
  • ৪৩৫ বার পঠিত

শাহ সাহিদ উদ্দিন, স্টাফ রিপোর্টার:

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপল‌ক্ষে কু‌মিল্লা-৪ (‌দে‌বীদ্বার) আস‌নের সংসদ সদস‌্য ঈগল প্রতিকের স্বতন্ত্র প্রার্থী মো. আবুল কালাম আজা‌দ এক নির্বাচনী সমাবেশে বলেছেন, স্মার্ট ও উন্নত দেবীদ্বার গড়ে তুলতে আমি কাজ করতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি আপনাদের কাছে ঈগল প্রতীক নিয়ে একজন প্রার্থী হিসেবে এসেছি। আপনারাও আমাকে ভালোবেসে বুকে টেনে নিয়েছেন, এ হাজার হাজার মানুষের উপস্থিতি আজ প্রমাণ করেছেন।
চারদিকে ঈগল প্রতিকের জয়জয়কার। যার জন্য আমার বিরোধী পক্ষ হিংসায় জ্বলে-পুড়ে মরছে। তাঁরা প্রতিনিয়ত ঈগল মার্কার নেতা-কর্মীদের নানাভাবে বাধা দিচ্ছে। সভা সমাবেশ যোগ দিতে বাধা দিচ্ছে। আমি বলবো যত বাধাই আসুক, ঈগল মার্কার বিজয় নিশ্চিত করেই ঘরে ফিরবে আমার কর্মী সমর্থকরা, তোমরা যতই ষড়যন্ত্র করো কেন লাভ হবে না। আমি আপনাদের কথা দিচ্ছি, দুর্দিনে যেভাবে আপনারা আমার পাশে ছিলেন, সাহস যুগিয়েছেন আমিও আপনাদের পাশে থাকব, আপনারা সবার আগে আমাকে পাশে পাবেন। গতকাল বৃহস্পতিবার (৪ জানুয়ারি) রাত সাড়ে ৭ টায় বড়শালঘর হাইস্কুল মা‌ঠে আয়োজিত এক নির্বাচনী সমাবেশে এসব কথা বলেন তিনি। বীরমুক্তিযোদ্ধা সামসুল হকের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব‌্য রা‌খেন, জাতীয় পা‌র্টির প্রেসিয়াম সদস‌্য অধ‌্যাপক ইকবাল হো‌সেন রাজু, কুমিল্লা উত্তর জেলা যুবলীগের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক মো. আবদুল আলিম, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এজাজ মাহমুদ, উত্তর জেলা আওয়ামী লী‌গের সদস‌্য কা‌লিপদ মজুমদার, দেবীদ্বার পৌর আওয়ামীলীগের সভাপতি মো. আবুল কাশেম সওদাগর, উত্তর জেলা আওয়ামীলীগের সা‌বেক সদস‌্য হা‌জি তু‌হিন, বড়শালঘর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো জহিরুল ইসলাম জারু, বড়শালঘন ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য মো ইউনুছ মাস্টার, উপ‌জেলা শ্রমিক লী‌গের সাধারণ সম্পাদক কাউছার হায়দার প্রমুখ। সমাবেশে মো.আবুল কালাম আজাদ ব‌লেন, আজ প্রচারণার শেষ দিন দয়া করে আপনাদের কাছে ঈগল প্রতিকে একটি করে ভোট ভিক্ষা চাচ্ছি, আগামি ৭ জানুয়ারি ইনশাল্লাহ বিজয় আমাদের হবে। তিনি আরও বলেন, এ নির্বাচন হ‌বে বিদ‌্যু‌তের মিটার চোরদের বিরুদ্ধে যারা সাধারণ মানুষের কো‌টি কো‌টি টাকা আত্মসাৎ করেছে। সিএনজির জিবির না‌মে কো‌টি টাকা আত্মসাৎকারীদের বি‌রুদ্ধে, গোমতীর মা‌টি লুটেরা‌দের বি‌রুদ্ধে। তি‌নি আরও ব‌লেন, এবা‌রের নির্বাচন হ‌বে জনগণ‌কে প্রধানমন্ত্রী শেখ হা‌সিনার দেয়া শ্রেষ্ঠ উপহার। অবাধ, সুষ্ঠ নির্বাচ‌নের মধ‌্য দি‌য়ে তি‌নি দে‌শে গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠা কর‌তে অঙ্গীরাবদ্ধ। সুতরাং যারা বলছেন, ভোট কেটে নিয়ে যা‌বেন, ডিক্লার দি‌য়ে দেবেন তাঁরা সাবধান হ‌য়ে যান, প্রধানমন্ত্রীর এই ম‌ডেল নির্বাচন‌কে যারা প্রশ্ন‌বিদ্ধ কর‌বেন তা‌দের ক‌ঠোর হা‌তে প্রতি‌রোধ করা হবে। এর আগে ফতেহাবাদ ইউনিয়ন ও ইউসুফপুর ইউনিয়নে আরও দুটি নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি। সমাবেশে হাজার হাজার জনতা উপস্থিত হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD