1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
তিতাসে যুবককে নির্যাতন করে পায়ের রগকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

তিতাসে যুবককে নির্যাতন করে পায়ের রগকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৪ জানুয়ারী, ২০২৪
  • ৬২০ বার পঠিত

নেকবর হোসেন
কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার তিতাস উপজেলায় এক যুবককে নির্যাতন করে পায়ের রগকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
ঘটনাটি ঘটেছে বুধবার রাতে উপজেলার শোলাকান্দি গ্রামে। নিহত যুবক উপজেলার নারান্দিয়া ইউনিয়নের নারান্দিয়া চকের বাড়ির মৃত মরম আলীর ছেলে মো. মাসুম(২৮)।
নিহতের মা মাসুদা বেগম জানান দুপুর ২ টায় খানা খেয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়, আসর নামাজের পর ফোন দিয়ে বিকাশে ৫০,০০০(পঞ্চাশ হাজার টাকা) নেয়।
সন্ধ্যা হয়ে গেলে আমার মেয়ে ফোন দিয়ে বাড়িতে আসতে বললে ওই প্রান্ত থেকে বলে আপনার ভাই কালকে আসবে। তখন আমি কান্না করতে থাকি।রাত আনুমানিক আটটায় খবর পাই আমার ছেলে গৌরীপুর হাসপাতালে। গিয়ে দেখি আমার ছেলের সারা শরীরে নির্যাতনের দাগ এবং পায়ের রগ কাটা।দ্রুত ঢাকা নেওয়ার পথে মেঘনা এলাকায় পৌছলে আমার মাসুম মারা যায়। এই কথা বলে মাসুমের বৃদ্ধা মা কান্নায় ভেঙে পরেন এবং বলতে থাকেন ছেলে হত্যার সুষ্ঠ বিচার চান।
এলাকাবাসী সুত্রে জানা যায় মাসুম মাদক ব্যবসার সাথে জরিত ছিল,তাদের ধারণা মাদকের টাকা পয়সা নিয়ে এই হত্যার ঘটনা ঘটতে পারে।
তিতাস থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কান্তি দাস বলেন,নিহতের পরিবার সুত্রে জানতে পারি দাউদকান্দি উপজেলার লক্ষিপুর গ্রামের বাসিন্দা একাধিক হত্যা মামলার আাসামী শুক্কুর আলীর সাথে টাকা পয়সার লেনদেন ছিল। এছাড়া ভিকটিম ভিডিওতে বলে গেছে কারা তাকে মারধর করেছে। আমাদের অভিযান অব্যাহত আছে। আশা করি দ্রুত সময়ে হত্যার সাথে জরিতদের গ্রেফতার করতে পারবো।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD