1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লা শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান হলেন কুমিল্লার কৃতি সন্তান প্রফেসর ড. মো. নিজামুল করিম - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

কুমিল্লা শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান হলেন কুমিল্লার কৃতি সন্তান প্রফেসর ড. মো. নিজামুল করিম

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২ জানুয়ারী, ২০২৪
  • ৭৯৮ বার পঠিত

নেকবর হোসেন
কুমিল্লা প্রতিনিধি

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড,কুমিল্লার নতুন চেয়ারম্যান হিসেবে পদায়ন করা হয়েছে প্রফেসর ড. মো. নিজামুল করিম কে।প্রফেসর ড. মো. নিজামুল করিম বর্তমানে জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমির (নায়েম)মহাপরিচালক হিসেবে কর্মরত রয়েছেন। সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব (সরকারি কলেজ-২) চৌধুরী সামিয়া ইয়াসমীন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন থেকে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, নোয়খালী, লক্ষ্মীপুর ও ফেনী―এই ছয় জেলা নিয়ে কুমিল্লা শিক্ষা বোর্ড গঠিত।
খোঁজ নিয়ে জানা গেছে,প্রফেসর ড. মো. নিজামুল করিম বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের ১৪শ ব্যাচের একজন কর্মকর্তা। তিনি ১৯৯৩ সালে ব্যবস্থাপনা বিষয়ে প্রভাষক পদে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে যোগদানের মাধ্যমে কর্মজীবন শুরু করেন এবং ২০১৭ সালে অধ্যাপক পদে পদোন্নতি লাভ করেন। জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি (নায়েম)-এর মহাপরিচালক হিসেবে কর্মরত ছিলেন। তিনি ব্যবস্থাপনা বিষয়ে অধ্যাপনাসহ শিক্ষা প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। এ যোগদানের পূর্বে তিনি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড- এর সচিব, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে ব্যবস্থাপনা বিষয়ে সহযোগী অধ্যাপক ও মার্কেটিং বিষয়ে বিভাগীয় প্রধান, টিকিউআই-২ প্রকল্পে উপপ্রকল্প পরিচালক (অর্থ ও প্রশাসন), মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড,কুমিল্লায় কলেজ পরিদর্শক, সেকেন্ডারি এডুকেশন সেক্টর ডেভেলপমেন্ট প্রোগ্রামে সহকারী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
তিনি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কুমিল্লা থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ব্যবস্থাপনা বিষয়ে স্নাতক সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। পরবর্তীকালে ইন্সটিটিউট অব বাংলাদেশ স্টাডিজ (আইবিএস), রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ‘‘Social Responsibility of Private Sector Business in Bangladesh- A Study of Selected Enterprizes’’- শীর্ষক শিরোনামে গবেষণা সমাপ্ত করে ব্যবস্থাপনা বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
তিনি দেশে-বিদেশে উল্লেখযোগ্য সংখ্যক পেশাগত প্রশিক্ষণ গ্রহণ করেন। নায়েমে বুনিয়াদি প্রশিক্ষণসহ অফিস ব্যবস্থাপনা, প্রকল্প ব্যবস্থাপনা কোর্সে অংশগ্রহণ করেন। ব্যুরো অব ইকনমিক রিসার্চ, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইকনমিক রিফর্ম ইস্যুজ, বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র, সাভার থেকে Training of Teachers, সিপিটিইউ এর মাধ্যমে বাংলাদেশ ইন্সটিটিউট অব ম্যানেজমেন্ট থেকে প্রকিউরমেন্ট অব গুড এন্ড সার্ভিসেস প্রশিক্ষণ গ্রহণ করেন। তাছাড়া টাটা কনসালটেনসি, নয়া দিল্লি, ভারত থেকে Office Automation and Training Management বিষয়ে সার্টিফিকেট কোর্স, কুইন্স ইউনিভারর্সিটি, কানাডা থেকে International Educational Leadership, এমআইটি, নিউজিল্যান্ড ও ইউনিভার্সিটি অব টেকনোলজি, সিডনি, অস্ট্রেলিয়া থেকে Instructional Materials Development বিষয়ে সর্টিফিকেট কোর্স সমাপ্ত করেন। ইউনির্ভাসিটি অব কলম্বো, শ্রীলংকা থেকে Curriculum and Text book Development বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করেন। তিনি পাঠ্যপুস্তক রচনাসহ বিভিন্ন বিষয়ে লেখালেখি করে আসছেন। ব্যবস্থাপনা বিষয়ে স্নাতকোত্তর শ্রেণির শিক্ষার্থীদের জন্য Strategic Management পাঠ্যপুস্তকের সহলেখক হিসেবে রচনাসহ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘স্বপ্নের সোনার বাংলা’ বিনির্মাণে নিয়োজিত মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জীবন ও কর্ম শিশু ও কিশোরদের জানানোর জন্য ‘‘মাদার অব হিউমিনিটি-শেখ হাসিনা’’ বইটি রচনা করেন।
ড. মো. নিজামুল করিম ১৯৬৬ সালে কুমিল্লা জেলায় জন্মগ্রহণ করেন। শিক্ষকতা পেশায় নিয়োজিত স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে তাঁর পরিবার।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD