1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
মুরাদনগর উপজেলায় গণসংযোগ করছেন নৌকার মনোনীত প্রার্থী ইউছুফ আব্দুল্লাহ হারুন - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

মুরাদনগর উপজেলায় গণসংযোগ করছেন নৌকার মনোনীত প্রার্থী ইউছুফ আব্দুল্লাহ হারুন

  • প্রকাশিতঃ সোমবার, ১ জানুয়ারী, ২০২৪
  • ৬৩৩ বার পঠিত

মো: মোশাররফ হোসেন মনির, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি ঃ

কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে এগারো জন প্রার্থী থাকলেও ভোটের মাঠে নৌকা ও ঈগল প্রার্থীর গণসংযোগ, প্রচার প্রচারণা ছাড়া অন্য নয় প্রার্থীর তেমন কোন প্রচারণা নেই। আসনটিতে হেভিওয়েট প্রার্থী আওয়ামী লীগ মনোনীত দুই বারের সংসদ সদস্য, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক অর্থ বিষয়ক সম্পাদক ইউছুফ আব্দুল্লাহ হারুন এফসিএ এর সঙ্গে আরো দশ জন প্রতিদ্বন্দিতা করছেন।

এরা হলেন- আওয়ামী লীগের বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থী জাহাঙ্গির আলম সরকার, জাতীয় পাটির আলমগীর হোসেন, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পাটি-ন্যাপের ফোরকান উদ্দিন, কৃষক শ্রমীক জনতা লীগের বসির আহম্মদ, জাকের পাটির বেনজির আলম অনন, বাংলাদেশ তরিকত ফেডারেশনের মনিরুজ্জামান, গণফ্যন্টের মোহাম্মদ শরিফুল আলম চৌধুরী, বাংলাদেশ কংগ্রেসের আমিনুল ইসলাম, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের বাছির মিয়া, ও ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের সাজ্জাদুল হোসাইন।
মুরাদনগন ও বাঙ্গরা বাজার থানা নিয়ে মুরাদনগর উপজেলার এ আসনে আওয়ামী লীগের প্রার্থী সংসদ সদস্য ইউছুফ আব্দুল্লাহ হারুন এফসিএর সঙ্গে পাল্লা দিয়ে গণসংযোগ প্রচারণা চালাচ্ছে আওয়ামী লীগের বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থী জাহাঙ্গির আলম সরকার ঈগল মার্কা নিয়ে। শুধু মাত্র এই দুই প্রার্থীই এখন দাপিয়ে বেড়াচ্ছেন ভোটের মাঠে। গণসংযোগ ও উঠান বৈঠকে তাদের সরব দেখা গেলেও অন্য নয় প্রার্থীর কাউকে তেমন দেখছেন না সাধারণ ভোটাররা। এ আসনে নৌকা ও ঈগল প্রতীকে প্রতিদ্ব›িদ্বতা হবে বলে ভোটাররা মনে করেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD