1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
দাউদকান্দিতে মরহুম অধ্যাপক এম এ মান্নান স্মৃতি বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

দাউদকান্দিতে মরহুম অধ্যাপক এম এ মান্নান স্মৃতি বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত

  • প্রকাশিতঃ সোমবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৫১৬ বার পঠিত

 

শামীম রায়হান,স্টাফ রিপোর্টার, দাউদকান্দি॥

দাউদকান্দিতে ১ শত ১৯ জন গরিব,অসহায় ও মেধাবী ছাত্র/ছাত্রীদের মরহুম অধ্যাপক এম এ মান্নান(FRCP) পরিষদ কর্তক আয়োজিত স্মৃতি বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে৷

সোমবার(৬ ফেব্রুয়ারি) দুপুরে দাউদকান্দি আদর্শ (পাইলট) উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির উদ্যোগে মরহুম অধ্যাপক এম এ মান্নান(FRCP) পরিষদ কর্তক আয়োজিত স্মৃতি বৃত্তি প্রদান অনুষ্ঠান-২০২৩ অনুষ্ঠিত হয়৷ উক্ত বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,অত্র বিদ্যালয়ের সাবেক সিনিয়র শিক্ষক মোঃ আব্দুল হাকিম৷

দাউদকান্দি আদর্শ (পাইলট) উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব জসিম উদ্দিনের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন,ডেপুটি ডাইরেক্টর ডিজিএইচএস ডাঃ ফজলুর রহমান,পরামর্শক নিউয়র্ক সিটি হাসপাতালের ডাঃ পারভীন আদনান, অবসরপ্রাপ্ত কর্মকর্তা যুক্তরাষ্ট্র মোঃ কারদার আদনান,ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য মেহেদি হাসান টিপু,কবির খন্দকার,সহকারি প্রধান শিক্ষক মিহিনউল্লাহ,শিক্ষক প্রতিনিধি শাহাদাত হোসেন,সিনিয়র সহকারি শিক্ষক মাহবুবুর রহমান প্রমূখ৷ অনুষ্ঠান শেষে গরিব অসহায় ও মেধাবী ১ শত ১৯ ছাত্র/ছাত্রীদের মধ্যে বৃত্তি প্রদান করা হয়৷

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD