1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
হোমনায় ঘরে মুরগি যাওয়ায় ভাতিজার ইটের আঘাতে চাচার মৃত্যু - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

হোমনায় ঘরে মুরগি যাওয়ায় ভাতিজার ইটের আঘাতে চাচার মৃত্যু

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০২৩
  • ৮৪৮ বার পঠিত

নেকবর হোসেন
কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার হোমনায় ঘরে মুরগী যাওয়াকে কেন্দ্র করে ভাতিজার ইটের আঘাত চাচার মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। সোমবার (২৫ ডিসেম্বর) ভোরে উপজেলার ঘাগুটিয়া ইউনিয়নের মাধবপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মোঃ ওসমান গনি (৭০) ওই গ্রামের প্রয়াত তোফাজ্জল হোসেনের পুত্র। অভিযুক্ত মহিউদ্দিন (৩৫) নিহত ওসমান গনির চাচাতো ভাই আবুল হোসেনের পুত্র। পরে ঘাতক মহিউদ্দিনকে আটক করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, মাধবপুর গ্রামের মো. ওসমান গনি সোমবার ভোরে ফজর নামাজ পড়ে ঘরের বারান্দায় বসা ছিলেন। এসময় তার চাচাতো ভাই আবুল হোসেনের ছেলে মহিউদ্দিনের কয়েকটি মুরগী ওসমান গনির ঘরে ঢুকে। এতে ওসমান গনি বাধা দিলে মহিউদ্দিন এসে তাঁর সাথে তর্কে জড়িয়ে পড়েন। কথা কাটাকাটির এক পর্যায়ে মহিউদ্দিন ওসমান গনিকে কিল ঘুষি মেরে ইট দিয়ে আঘাত করে মাটিতে ফেলে দেয়। পরে আহত অবস্থায় ওসমানগনিকে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।

নিহত ওসমান গনির ছোট ভাই মো. ইউনুস মিয়া বলেন, সোমবার ২৫ ডিসেম্বর ভোরে ঘরে মুরগী যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে তাঁর চাচাতো ভাই আবুল হোসেনের ছেলে মহিউদ্দিন আমার ভাই ওসমান গনিকে মারধর করে মাথায় ইট দিয়ে আঘাত করে। পরে তাকে হোমনা সরকারি হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তাঁর মৃত্যু হয়। মহিউদ্দিনের ইটের আঘাতেই আমার ভাইয়ের মৃত্যু হয়েছে। আমি এ হত্যাকাণ্ডের বিচার চাই।
বিষয়টি নিশ্চিত করে হোমনা থানার ওসি মো. জয়নাল আবেদীন বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। আটক মহিউদ্দিন পুলিশ হেফাজতে রয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD