1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
নৌকার পক্ষে কাজ করার আহ্বান; অশ্রুসিক্ত নয়নে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী জাহাঙ্গীর খান - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

নৌকার পক্ষে কাজ করার আহ্বান; অশ্রুসিক্ত নয়নে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী জাহাঙ্গীর খান

  • প্রকাশিতঃ রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩
  • ৪৯৬ বার পঠিত

মোঃ রেজাউল হক শাকিল।।

সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী কাঁচি মার্কা থেকে সরে দাঁড়ালেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও ব্রাহ্মণপাড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব জাহাঙ্গীর খান চৌধুরী। রবিবার বিকালে উপজেলা আওয়ামীলীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে এক জরুরি সভায় এই সিদ্ধান্তের ঘোষণা দেন তিনি। তিনি বলেন, বঙ্গবন্ধুর আদর্শ লালন করে দীর্ঘ ৫৭ বছর যাবৎ আওয়ামী রাজনীতির সাথে জড়িত আছি। কখনো দলের সাথে বেইমানি করিনি। বঙ্গবন্ধুর আদর্শে আদর্শিত হয়ে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশকে স্বাগত জানিয়ে আমি নির্বাচনে অংশগ্রহন করেছিলাম। কিন্তু বিবেকের কাছে নৌকা প্রতিকের বিপক্ষে কাজ করার মতো শক্তি সামর্থ্য নেই বলে আমি ৮ ইউনিয়নের আওয়ামীলীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নের্তৃবৃন্দকে নিয়ে স্বতন্ত্র নির্বাচন থেকে সরে দাড়ালাম এবং নৌকার পক্ষে কাজ করার জন্য সকল নেতাকর্মীদের আহবান জানাই। এসময় এক আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়। সভায় উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মিন্টু সরকার এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল বারী এর পরিচালনায় এসময় উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মোস্তফা ছারোয়ার খান, সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আমিনুল ইসলাম, দপ্তর সম্পাদক ও জেলা পরিষদ সদস্য সাইফুল ইসলাম টিটু, প্রচার ও প্রকাশনা সম্পাদক আমজাদ হোসেন মেম্বার, সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল জলিল, সাধারণ সম্পাদক বশির আহাম্মেদ সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক নাছির উদ্দীন, মাধবপুর ইউনিয়ন আওয়ামীলীগের আহবায়ক মোজাম্মেল হক মাষ্টার, যুগ্ম আহবায়ক আবুল ফরহাদ ভূইয়া, শশীদল ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ছাদেক আহাম্মেদসহ আওয়ামীলীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্য্যায়ের নের্তৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD