1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
তিতাসে লিফলেট বিতরণকালে বিএনপি নেতাকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

তিতাসে লিফলেট বিতরণকালে বিএনপি নেতাকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

  • প্রকাশিতঃ রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩
  • ৭৮১ বার পঠিত

তিতাস (কুমিল্লা) প্রতিনিধি.

কুমিল্লার তিতাসে ভোট বর্জনের আহ্বান জানিয়ে সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণের সময় তিতাস উপজেলা বিএনপির সদস্যসচিব মেহেদী হাদান সেলিমকে জরিমানা করেছেন উপজেলা ভ্রাম্যমাণ আদালত।
শনিবার বিকালে বাতাকান্দি বাজারের বিভিন্ন পয়েন্টে লিফলেট বিতরণকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১৮৮ ধারা মোতাবেক পাঁচ শত টাকা জরিমানা করে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রট আশিক উর রহমান।

এ ব্যাপারে তিতাস উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মেহেদী হাসান সেলিম ভূইয়া বলেন,আমাদের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আমরা শান্তিপূর্ণভাবে লিফলেট বিতরণ করছিলাম। যাতে করে সাধারণ মানুষ এই পাতানো নির্বাচনে অংশ গ্রহন না করে। কর্মসূচি শেষ করে ফেরার পথে পুলিশ আমাদের তাড়া করলে,আমরা দৌড়ে পালাতে গেলে পুলিশ আমাকে আটক করে। তার পর ভ্রাম্যমাণ আদালত আমাকে পাঁচ শত টাকা জরিমানা করে থানায় নিয়ে যায়। তার পর থানা থেকে আমি চলে আসি।

বিষয়টি নিশ্চিত করে তিতাস থানার অফিসার ইনচার্জ কাঞ্চন কান্তি দাস বলেন, লিফলেট বিতরণকালে উপজেলা বিএনপির সদস্যসচিব মেহেদী হাসান সেলিম ভূইয়াকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। কিন্তু তাকে থানায় আনা হয়নি।
এ তিতাস উপজেলা সহকারী রিটার্নিং অফিসার (ইউএনও) নাজমুল হাসান বলেন,নির্বাচনী আইন অনুযায়ী যা করার আমরা ঠিক তাই করেছি।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD