1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লায় গাঁজাসহ ভারতীয় দুই নাগরিকসহ আটক ৩ - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

কুমিল্লায় গাঁজাসহ ভারতীয় দুই নাগরিকসহ আটক ৩

  • প্রকাশিতঃ সোমবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৫১৫ বার পঠিত

নেকবর হোসেন

কুমিল্লায় ১০১ কেজি গাঁজা এবং ইয়াবা ট্যাবলেট সহ ভারতীয় দুই নাগরিকসহ মোট তিনজনকে আটক করেছে র‌্যাব।
৫ ফেব্রুয়ারী রাতে জেলার কোতয়ালী মডেল থানার শালধর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- ভারতের ত্রিপুরা সিপাহীজলা জেলার সোনামুড়া থানাধীন কুলুবাড়ী গ্রামের হারুন মিয়ার ছেলে ফারুক হোসেন ওরফে সাদ্দাম (৩০), একই গ্রামের মোরশেদ মিয়ার মাসুম মিয়া (২৩) এবং কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার চাঁনপুর গ্রামের মোঃ ইদ্রিস মিয়ার ছেলে গোলাম রাব্বি ইসলাম পাপ্পু (২০)।
বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১১,সিপিসি-২,কুমিল্লার উপপরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন।
তিনি জানান- গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা পরস্পর যোগসাজসে দীর্ঘদিন যাবৎ পার্শ্ববর্তী দেশ ভারত হতে অবৈধ মাদকদব্য গাঁজা ও ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য চোরাইপথে বাংলাদেশে আনায়ন করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। এ বিষয়ে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD