1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
এ নির্বাচনে যেখানেই বের হয়েছি সেখানেই সাধারণ মানুষ আমার সাথে সম্পৃক্ত হয়েছে - এমপি বাহার - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

এ নির্বাচনে যেখানেই বের হয়েছি সেখানেই সাধারণ মানুষ আমার সাথে সম্পৃক্ত হয়েছে – এমপি বাহার

  • প্রকাশিতঃ শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩
  • ৩৩৮ বার পঠিত

নেকবর হোসেন
কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দীন বাহার এমপি বলেছেন, এ নির্বাচনে যেখানেই বের হয়েছি সেখানেই সাধারণ মানুষ আমার সাথে সম্পৃক্ত হয়েছে। সকল মানুষ আজ উপলব্ধি করছে,প্রাইমারি স্কুল থেকে কলেজ, মসজিদ মাদ্রাসা, রাস্তাঘাট তাদের সকল উন্নয়ন কাজ দাবি না করলেও আমি নিজ দায়িত্ববোধ থেকে করে দিয়েছি।আমার নির্বাচনী এলাকায় একটা স্কুল নেই, যেখানে কাজ করিনি।আমার নির্বাচনী এলাকার যত স্কুল আছে, যত কলেজ আছে,যত মাদ্রাসা আছে; একটা স্কুল, কলেজ মাদ্রাসা নেই যেখানে আমার কাজ হয়নি। একটা মসজিদ নাই যেখানে আমি টাকা দেই নাই—একবার, দুইবার, তিনবার। আমি নিজেও চিন্তা করি কীভাবে সম্ভব,এত কাজ করা, কীভাবে,একভাবেই শুধু সম্ভব, আমি আপনাদেরকে ভালোবাসি। সেই সকাল থেকে আরম্ভ হয় আমার কাজ। রাত্র ৮টা-৯টা ১০টা পর্যন্ত আমি মানুষের কাজ করি। আমি গণমানুষের নেতা,গণমানুষের জন্য কাজ করি। আমি বঙ্গবন্ধুর সোনার ছেলে হতে পেরিছি কিনা জানি না,কুমিল্লার মানুষ আমাকে সোনার ছেলে বলে। গণসংযোগ নৌকার গণ জোয়ারে পরিনত হয়েছে।শনিবার (২৩ ডিসেম্বর) সকাল ৯ টা থেকে রাত ৮ টা পর্যন্ত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কুমিল্লা আদর্শ সদর উপজেলার দূর্গাপুর উত্তর ইউনিয়নের আলেখাচর, আমতলী, পাচথুবী ইউনিয়নের বামইল, বিকেলে আমড়াতলী ইউনিয়নের উত্তর রসুলপুর ও বানাশুয়া সন্ধ্যায় নগরীর ৪ নং ওয়ার্ডের কাপ্তান বাজার, ১৫ নং ওয়ার্ডের চকবাজার বাস স্ট্যান্ড এলাকায় জনসংযোগ ও পথসভায় বক্তব্য রাখেন
মহানগর আওয়ামী লীগের সভাপতি আ ক ম বাহাউদ্দীন বাহার এমপি।

এ সময় মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা ঔষধ প্রশাসনের সাবেক ডিজি জেনারেল মোস্তাফিজুর রহমান, বাখরাবাদের সাবেক ডিজিএ ইন্জিনিয়ার আবুল বাসার, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এড সৈয়দ নূরুর রহমান, মহানগর যুবলীগের আহবায়ক আবদুল্লাহ আল মাহমুদ সহিদ সহ মহানগর, উপজেলা ও স্থানীয় অনান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD