1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লায় ভোট বর্জনের আহ্বানে বিএনপির লিফলেট বিতরণ, আটক ২ - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

কুমিল্লায় ভোট বর্জনের আহ্বানে বিএনপির লিফলেট বিতরণ, আটক ২

  • প্রকাশিতঃ শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩
  • ৩১৩ বার পঠিত

নেকবর হোসেন
কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় ভোট বর্জনের আহ্বান জানিয়ে লিফলেট বিতরণের সময় দুজনকে আটক করেছে পুলিশ।
শনিবার (২৩ ডিসেম্বর) কুমিল্লা দক্ষিণ জেলা, আদর্শ সদর ও মহানগর বিএনপিসহ সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীরা লিফলেট বিতরণ করেন। এ সময় দুজনকে আটক করা হয়।
কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, সকালে নগরীর রানীর বাজার, ফৌজদারি মোড়সহ বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করেন বিএনপির নেতাকর্মীরা। লিফলেট বিতরণে নেতৃত্ব দেন আদর্শ সদর উপজেলা বিএনপির আহ্বায়ক রেজাউল করিম, সদস্যসচিব শফিউল আলম রায়হান, দক্ষিণ জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুর রহমানসহ অন্যরা।
কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলী আক্কাস বলেন, “আমাদের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে লিফলেট বিতরণ করছিলেন। সেখান থেকে পুলিশ অন্যায়ভাবে কুমিল্লা দক্ষিণ জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুর রহমান ও শ্রমিক নেতা হেলাল উদ্দিনকে আটক করে।”
কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ওসি ফিরোজ হোসেন বলেন, ভোট বর্জনের আহ্বানে লিফলেট বিতরণের সময় দুজন সন্দেহভাজনকে আটক করা হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD