1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধি লঙ্ঘন করায় দাউদকান্দি উপজেলা চেয়ারম্যান সুমনকে শোকজ - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধি লঙ্ঘন করায় দাউদকান্দি উপজেলা চেয়ারম্যান সুমনকে শোকজ

  • প্রকাশিতঃ শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩
  • ১৩৪৫ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক।।

নির্বাচনি আচরণ বিধি লঙ্ঘন করায় কুমিল্লা দাউদকান্দি উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আলী সুমনকে শোকজ করেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনি অনুসন্ধান কমিটি।

২৩ ডিসেম্বর নোটিশ (স্মারক নম্বর-০৪) সূত্রে জানা যায়- দাউদকান্দি উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আলী সুমন। অধ্যাপক ডা. আবদুল মান্নান, প্রধান সমন্বয়ক নির্বাচন পরিচালনা কমিটি, বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী দাউদকান্দি, কুমিল্লা, উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা, দাউদকান্দি, কুমিল্লা এর নিকট আপনার (মোহাম্মদ আলী সুমন) নির্বাচনি আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ করেছেন। উক্ত লিখিত অভিযোগটি প্রাপ্ত হয়েছি। উক্ত অভিযোগ মূলে দেখা যায় যে, আপনি (সুমন) স্বতন্ত্র প্রার্থী পক্ষে ঈগল মার্কা প্রচারণায় সহকারী বাসস্থান অফিস ও অন্যান্য সুবিধাদি ব্যবহার করেছেন এবং সোস্যাল মিডিয়াতে অভিযোগকারীর বিরুদ্ধে মানহানিকর ও উস্কানিমূলক বক্তব্য প্রদান করেছেন। উক্ত রূপকার্য দ্বারা আপনি (মোহাম্মদ আলী সুমন) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০০৮ এর বিধান লঙ্ঘন করেছেন মর্মে প্রতীয়মান হয়।
এমতাবস্থায় নির্বাচনি আচরণ বিধি লঙ্ঘনের দায়ে আপনার (মোহাম্মদ আলী সুমন) বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য কেন নির্বাচন কমিশনে সুপারিশসহ প্রতিবেদন প্রেরণ করা হবে না তৎবিষয়ে আগামি ২৬ ডিসেম্বর বেলা ১২টার সময় নির্বাচনি অনুসন্ধান কমিটি, সংসদীয় আসন-২৪৯, কুমিল্লা-১ এর অস্থায়ী কার্যালয় কুমিল্লার বিজ্ঞ দাউদকান্দি সিনিয়র সহকারী জজ আদালতে সশরীরে বা উপযুক্ত প্রতিনিধির মাধ্যমে উপস্থিত হয়ে ব্যাখ্যা প্রদানের জন্য গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ এর ৯১-এ (৫) (এ) অনুচ্ছেদের ক্ষমতাবলে দাউদকান্দি উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আলী সুমনকে নির্দেশ প্রদান করেন সংসদীয় আসন-২৪৯, কুমিল্লা-১ (দাউদকান্দি-তিতাস উপজেলা) নির্বাচনি অনুসন্ধান কমিটির চেয়ারম্যান (সিনিয়র সহকারী জজ) মুক্তা রানী।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD