1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আতিক উল্লাহ্ খোকন - Dainik Cumilla
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
গোমতী ইয়ুথ সোশ্যাল অর্গানাইজেশন, বাংলাদেশ এর ” সম্মানিত উপদেষ্টা ” হলেন মওদুদ আবদুল্লাহ শুভ্র দেবীদ্বারে শ্বাসরুদ্ধকর অভিযান: বিলে ঝাপিয়ে পড়ে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ মামলার ২ আসামীকে আটক করেছে পুলিশ কুমিল্লায় উচ্ছেদ অভিযানে টমসমব্রিজ কাঁচাবাজার গুঁড়িয়ে দিল সিটি করপোরেশন কুমিল্লা জিলা স্কুলের ৩২ শিক্ষার্থী পেল অ্যালামনাই শিক্ষাবৃত্তি নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ

মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আতিক উল্লাহ্ খোকন

  • প্রকাশিতঃ শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০২৩
  • ৩৯৫ বার পঠিত

নেকবর হোসেন
কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক মোহাম্মদ আতিক উল্লাহ্ খোকন। গত ১৩ ডিসেম্বর মহানগর আওয়ামী লীগের দুইবারের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আরফানুল হক রিফাতের আকস্মিৎ মৃতুতে পদটি শুন্য হলে ৮ দিন পর গত বৃহস্পতিবার রাতে মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় তাকে ভারপ্রাপ্ত সাধারন সম্পাদকের দায়িত্ব দেয়া হয়েছে।

জানা যায়, বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দীন বাহার এমপির সভাপতিত্বে অনুষ্ঠিত বর্ধিত সভায় সর্বসম্মতিক্রমে মহানগর আওয়ামী লীগের প্রথম যুগ্ম সাধারন সম্পাদক মোহাম্মদ আতিক উল্লাহ্ খোকন ভারপ্রাপ্ত সাধারন সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়। সভার সিদ্ধান্ত অনুযারী একই সঙ্গে কুমিল্লা-৬ (সদর ও সিটি কর্পোরেশন) আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দীন বাহারের নির্বাচন পরিচালনা কমিটির আহবায়কের দায়িত্ব প্রদান করা হয় আতিক উল্লাহ্ খোকনকে। এর আগে মেয়র আরফানুল হক রিফাত নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক ছিলেন। গতকাল শুক্রবার (২২ ডিসেম্বর) বিকেলে মহানগর আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক নাঈমুল হক হিমেল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এমন তথ্য জানানো হয়।
উল্লেখ্য, আতিক উল্লাহ খোকন তৃণমূল থেকে বেড়ে উঠা একজন আপাদমস্তক রাজনীতিবিদ ও সফল ব্যবসায়ী । তিনি কুমিল্লা সরকারী কলেজ ছাত্র-ছাত্রী সংসদের ভিপি ছিলেন। এছাড়া কুমিল্লা দক্ষিন জেলা ছাত্রলীগ ও কুমিল্লা শহর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ছিলেন। মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান ৭৫ পরবর্তী আন্দোলন সংগ্রামে সন্মুখ সাড়ির একজন মুজিব আদর্শের সৈনিক হিসেবে স্বৈরাচার জিয়া-এরশাদ- খালেদা বিরোধী আন্দোলনে অংশ নেন। রাজনৈতিক মামলায় বেশ কয়েকবার কারাবরণ করেন। আতিক উল্লাহ খোকন বর্তমানে কুমিল্লা জেলা দোকান মালিক সমিতির প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক ও বাংলাদেশ দোকান মালিক সমিতি এর বিভাগীয় সমন্বয়ক। আরফানুল হক রিফাতে আকস্মিক মৃত্যুতে রাজনৈতিক সংকটময় এ সময়ে রাজপথের ত্যাগী নেতা ও সফল সংগঠককে ভারপ্রাপ্ত সম্পাদকের দায়িত্ব পাওয়ায় বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন নেতা-কর্মীরা।

আতিক উল্লাহ খোকন ১৯৬০ সালে নগরীর ঝাউতলা এলাকার এক মুসলিম স¤্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর বাবার নাম মো. নুরুল ইসলাম ও মায়ের নাম মনোয়ারা ইসলাম। ব্যক্তিগত জীবনে তিনি দুই কন্যা সন্তানের জনক। বড় মেয়ে নওরিন আতিক রিতু লন্ডনে উচ্চ শিক্ষারত এবং ছোট মেয়ে মুনতাহা আতিক মিম একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আইন বিষয়ে অধ্যয়নরত।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD