1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
উঠান বৈঠকে বক্তব্য রাখছেন ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আবুল কালাম আজাদ - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

উঠান বৈঠকে বক্তব্য রাখছেন ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আবুল কালাম আজাদ

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩
  • ৪৮১ বার পঠিত

স্টাফ রিপোর্টার:

নির্বাচিত হলে দেবিদ্বার থেকে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজী নির্মূল করা হবে। গরীব সিএনজি চালক, অটো চালকদের জিবি নামক হয়রানী থেকে মুক্ত করবো। সকল প্রকার দূর্নীতি কঠোর হাতে দমন করবো। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো.আবুল কালাম আজাদ বৃহস্পতিবার দুুপুরে বিভিন্ন উঠান বৈঠকে এসব কথা বলেন। এইদিন তিনি উপজেলার গুনাইঘর উত্তর ইউনিয়নের বাকসার বাজার. গুণাইঘর ঈদগাহসহ ইউসুফপুর ও বড়শালঘর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের উঠান বৈঠক ও গণসংযোগ করেন। এসময় তিনি ভোটারদের সাথে কুশল বিনিময়ের পাশাপাশি ঈগল প্রতীকে ভোট প্রার্থনা করেন।

তিনি আরও বলেন, আমি জনগণের আশা আকাঙ্খার প্রতিফলন ঘটাতে চাই। ভোটাররা যে প্রত্যাশা নিয়ে আমাকে ভোট দিবে আমি সেই প্রত্যাশা পূরণ করব। আপনারা শুধু আমার পাশে দাঁড়ান। তিনি আরও বলেন, এই জনগণ আমার শক্তি, আগামী ৭ জানুয়ারি এই জনগণই আমাকে নির্বাচিত করবেন।

উঠান বৈঠক ও গণসংযোগকালে দেবিদ্বার উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মো. মিজানুর রহমান, গুনাইঘর উত্তর ইউপি চেয়ারম্যান মো.মোকবল হোসেন মুকুল, ইউসুফপুর ইউপি চেয়ারম্যান মো.জাকারিয়া, বড়শালঘর ইউনিয়নের সাবেক ইউপি মো. জহিরুল ইসলাম জারু, আওয়ামীলীগ নেতা মো. ইউনুছ মাস্টারসহ উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD