1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লার ঐতিহ্য ধরে রাখতে হলে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে৷ জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

কুমিল্লার ঐতিহ্য ধরে রাখতে হলে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে৷ জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম

  • প্রকাশিতঃ সোমবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৪৭২ বার পঠিত

 

শামীম রায়হান, স্টাফ রিপোর্টার, দাউদকান্দি:

দাউদকান্দিতে জনপ্রতিনিধি ও অংশীজনের সাথে মতবিনিময় করেন নবাগত কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম সোমবার(৬ফ্রেব্রুয়ারি)দুপুর ১২ টায় দাউদকান্দি উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে জনপ্রতিনিধি ও অংশীজনের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,নবাগত কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম বলেন,কুমিল্লা একটি ঐতিহ্যবাহী জেলা ৷ এই জেলায় গুনীজন থেকে শুরু করে সরকারি বড় বড় কর্মকর্তা,রাজনীতিবিদ এ জেলায় জম্ম গ্রহন করেছেন৷ কুমিল্লার ঐতিহ্য ধরে রাখতে হলে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে৷ তিনি আরো বলেন,জাতীর শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধারা আজকের সম্মিলিত ভাবে সভায় উপস্থিত দেখে আমি নিজেকে গর্ববোধ করছি৷ বীর মুক্তিযোদ্ধা ৭১’ সালে পাকহানাদার বাহিনীকে পরাজিত করে এ দেশকে স্বাধীন করেছে বলেই আজ আমরা মঞ্চে দাড়িয়ে মাতৃভাষা বাংলায় কথা বলছি৷ জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনাবাদী কৃষি জমি চাষাবাদের উপর যে গুরুত্ব দিয়েছে তা আমরা বাস্তবায়নের লক্ষে কাজ করতে বদ্ধপরিকর৷ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐকান্ত চেষ্ঠায় দাতাদের অর্থায়ন ছাড়া আমাদের নিজেদের অর্থায়নে পদ্না সেতু নির্মান করেছে বলেই বাংলাদেশকে বিশ্বের কাছে মাথা উচু দাড় করেছেন৷

কৃষি সম্প্রসারন কর্মকর্তা মাজহারুল আলমের সঞ্চালণায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মহিনুল হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজর অব. মোহাম্মদ আলী সুমন৷ এসময় অন্যান্যদের আরো বক্তব্য রাখেন,কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের যুগ্ন-সাধারন সম্পাদক বাসুদেব ঘোষ,উপজেলা আওয়ামীলীগের সভাপতি ত্র্যাড.আহসান হাবিব চৌধুরী,সাধারন সম্পাদক মহিউদ্দিন শিকদার,কৃষি কর্মকর্তা শেখ বিপুল হোসেন ও মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আলমগীর ভূঞা প্রমূখ৷

মতবিনিময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন,জেলা পরিষদের সদস্য জেবুন নেচ্ছা জেবু,উপজেলা ভাইস-চেয়ারম্যান তারিকুল ইসলাম নয়ন,মহিলা ভাইস-চেয়ারম্যান রোজিনা আক্তার,পৌর প্যানেল মেয়র রকিব উদ্দিন রকিব,বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম, গৌরীপুর ইউপি চেয়ারম্যান মোঃ নোমান সরকার,গৌরীপুর সুবল আফতাব উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সেলিম,রায়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুল হাসান ভূঁইয়া,দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তৌহিদ উল হাসানসহ বীর মুক্তিযোদ্ধা,সকল ইউপি চেয়ারম্যান,শিক্ষকবৃন্দ ও সুশীলসমাজের নেতৃবন্দ উপস্থিত ছিলেন।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD