1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
দাউদকান্দিতে মাদক মামলার আসামীকে কুপিয়ে হত্যা - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

দাউদকান্দিতে মাদক মামলার আসামীকে কুপিয়ে হত্যা

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩
  • ৪৩৯ বার পঠিত

 

শামীম রায়হান, সিনিয়র স্টাফ রিপোর্টার ॥কুমিল্লার দাউদকান্দিতে রুহুল আমিন মোল্লা (৪৫) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার রাতে উপজেলার বারপাড়া ইউনিয়নের সাতপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি স্থানীয় জায়গীর গ্রামের আয়েত আলী মোল্লার ছেলে।

পূর্ব বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। রুহুল আমিন মোল্লার বিরুদ্ধে থানায় ৮ থেকে ৯টি মাদক মামলা রয়েছে। বৃহস্পতিবার ময়নাতদন্তের জন্য মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

হত্যার তথ্য নিশ্চিত করেছেন দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক। তিনি জানান, রাত ১১টার দিকে গ্রামের একটি রাস্তায় মরদেহ দেখতে পায় এলাকার লোকজন। রাত ১টার দিকে পুলিশ ঘটনাস্থলে যায়। ওই ব্যক্তির মাথায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা তদন্তের পর জানা যাবে।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD