1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
জাহাঙ্গীর আলমের প্রার্থীতা ফিরে পাওয়ায় বেকায়দায় পড়েছে নৌকার পার্থী - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

জাহাঙ্গীর আলমের প্রার্থীতা ফিরে পাওয়ায় বেকায়দায় পড়েছে নৌকার পার্থী

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩
  • ৫২৪ বার পঠিত

মো: মোশাররফ হোসেন মনির, মুরাদনগর (কুমিল্লা) সংবাদদাতা ঃ

নির্বাচনী মাঠে কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে অনেকটা নির্ভার ছিলেন আওয়ামী লীগের প্রার্থী ইউছুফ আব্দুল্লাহ হারুন এফসিএ। পর পর গত দুইটি নির্বাাচনে এ আসন থেকে জয়লাভ করে এমপি হয়ন তিনি। এবারও নৌকার মনোনয়ন পেয়ে সবার আগে তৎপরতা শুরু করেন তিনি।
এই আসনে নৌকার একাধিক মনোনয়নপ্রত্যাশী ছিলেন। শেষ পর্যন্ত ইউছুফ আব্দুল্লাহর সঙ্গে স্বতন্ত্র প্রার্থীতায় টিকে যান কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম সরকার। মনোনয়নপত্রের সঙ্গে ১ শতাংশ ভোটারের সমর্থনের স্বাক্ষরযুক্ত তালিকায় গরমিলের অভিযোগে তাঁর মনোনয়নপত্র বাতিল হলে ইউছুফ আব্দুল্লাহ হারুন ও তাঁর অনুসারীরা অনেকটা নির্ভার হয়ে উঠেছিলেন। কিন্তু গত মঙ্গলবার আপিল বিভাগের চেম্বার আদালতের মাধ্যমে জাহাঙ্গীর আলম সরকার প্রার্থীতা ফিরে পেলে আসনটির দৃশ্যপট বদলে যায়।

এখন সহজেই ইউছুফ আব্দুল্লাহ হারুন নির্বাচনী বৈতরণী পার হতে পারবেন না বলে জানিয়েছে সাধারণ ভোটার ও দলীয় কর্মীরা।
সাধারণ ভোটাররা জানান, জাহাঙ্গীর আলম সরকার প্রার্থীতা ফিরে পেয়ে মাঠে নামায় তাঁকে নিয়ে শুরু হয়েছে জল্পনাকল্পনা। চাপে পড়েছেন নৌকার প্রার্থী দুইবারের সংসদ সদস্য ইউছুফ আব্দুল্লাহ হারুন। সবসময় জাহাঙ্গীর আলম সরকার ও তার পরিবার উপজেলার বিভিন্ন এলাকার আওয়ামীলীগের নেতাকর্মী ও সাধারন মানুষের দ্বারে দ্বারে গিয়ে মন জয় করায় জাহাঙ্গীর আলম রয়েছে শক্ত অবস্থানে।
চাপিতলা গ্রামের বাসিন্দা ও ব্যবসায়ী ফয়সাল বলেন, এখন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই হবে। জাহাঙ্গীর আলম সরকারকে নিয়ে মানুষ নতুন করে ভাবছে। এক সময়ের এমপির ইউছুফ আব্দুল্লাহার অনুসারীদের এখন জাহাঙ্গীর আলমের সাথে দেখা যাচ্ছে।

আসনটিতে ইউছুফ আব্দুল্লাহ হারুন ও জাহাঙ্গীর আলম সরকারকে ছাড়াও মোট ১১ জন প্রার্থী রয়েছেন।

নির্বাচনে লড়াই প্রসঙ্গে জাহাঙ্গীর আলম সরকার বলেন, আমার মনোনয়নপত্র বাতিল করা হয়েছিল; তা ফিরে পেয়েছি। সাধারণ মানোষের মাঝে যে উচ্ছ্বাস দেখতেছি, তা আমার নির্বাচনের জন্য নিয়ামক। লড়াইয়ে সাধারণ মানুষই আমার শক্তি। কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের ২৭ বছর সাধারন সম্পাদক ছিলাম এবং দলের জন্য অনেক কাজ করেছি। তাই আওয়ামীলীগেরে নেতারাও আমার সাথে রয়েছে। অবাধ সুষ্ঠ নির্বাচন হলে বিপুল ভোটে আমি জয়লাভ করব ইনশাআল্লাহ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD