1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ডিবি কর্তৃক সঙ্গবদ্ধ চোর চক্রের ০৪ সদস্য গ্রেফতার পূর্বক চোরাই মালামাল উদ্ধার - Dainik Cumilla
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
গোমতী ইয়ুথ সোশ্যাল অর্গানাইজেশন, বাংলাদেশ এর ” সম্মানিত উপদেষ্টা ” হলেন মওদুদ আবদুল্লাহ শুভ্র দেবীদ্বারে শ্বাসরুদ্ধকর অভিযান: বিলে ঝাপিয়ে পড়ে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ মামলার ২ আসামীকে আটক করেছে পুলিশ কুমিল্লায় উচ্ছেদ অভিযানে টমসমব্রিজ কাঁচাবাজার গুঁড়িয়ে দিল সিটি করপোরেশন কুমিল্লা জিলা স্কুলের ৩২ শিক্ষার্থী পেল অ্যালামনাই শিক্ষাবৃত্তি নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ

ডিবি কর্তৃক সঙ্গবদ্ধ চোর চক্রের ০৪ সদস্য গ্রেফতার পূর্বক চোরাই মালামাল উদ্ধার

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩
  • ৩০৬ বার পঠিত

সাকলাইন যোবায়ের।।

আবুল খায়ের মোঃ মাহবুব পারভেজ (৫৬) এবং হাসনা বেগম (৪১) বাদী হয়ে অজ্ঞাতনামা চোরদের বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় দুইটি পৃথক চুরির অভিযোগ দায়ের করলে কোতয়ালী মডেল থানায় ২টি মামলা রুজু হয়। উক্ত মামলা রুজু পরবর্তী মাননীয় পুলিশ সুপার কুমিল্লা মহোদয়ের মৌখিক নির্দেশে কোতয়ালী মডেল থানা পুলিশ এবং জেলা গোয়েন্দা শাখা কুমিল্লার একটি চৌকষ টিম তথ্য প্রযুক্তির সহায়তায় এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন চাঙ্গীনি কোটবাড়ী পুলিশ ফাঁড়ি সংলগ্ন মনিরের বাড়ী হতে মনিরকে গ্রেফতার পূর্বক তার হেফাজত হতে চোরাইকৃত ১টি এলইডি সনি টিভি এবং একটি এন্ড্রোয়েড মোবাইল ফোন উদ্ধার করে। মনির (৩৭)’কে জিজ্ঞাসাবাদে তার সহযোগী সোহেল, সুমন এর নাম প্রকাশ করলে, একই থানা এলাকার কচুয়া চৌমুহনী সাকিনস্থ নুরুল ইসলামের বাড়ীর ২য় তলার ভাড়াটিয়া সোহেল(২৮) ও সুমন (২৮)‘দের গ্রেফতার পূর্বক তাদের বাসা তল্লাশি করে চুরির কাজে ব্যবহৃত ১টা পাইপ রেঞ্জ, ১টি হাতুড়ি, ১টি প্লাস এবং ১টি এন্ড্রোয়েড মোবাইল উদ্ধার করে। গ্রেফতারকৃত আসামীদের তথ্যের ভিত্তিতে তাদের অপর সহযোগী বিল্লাল (২৫)’কে চান্দিনা থানাধীন বাতাগাছি এলাকা হতে গ্রেফতার পূর্বক তার হেফাজত হতে চোরাইকৃত আরো ১টি এলইডি সনি টিভি উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় তারা ১০/১৫ জনের একটি গ্রুপ কুমিল্লা চাঁদপুর, ফেনী জেলার বিভিন্ন জায়গায় খালি বাসা গুলোতে তালা কেটে চুরি করে। এছাড়া ঘটনায় জড়িত সঙ্গবদ্ধ চোর চক্রের সদস্যদের গ্রেফতার ও সনাক্ত করনে মাননীয় পুলিশ সুপার, কুমিল্লা মহোদেয়ের নির্দেশনা মোতাবেক অভিযান অব্যাহত আছে।

গ্রেফতারকৃত আসামীদের নাম ও ঠিকানাহলো ১। মনির (৩৭), পিতা- মৃত আব্দুর রশিদ, মাতা-জোহরা খাতুন, সাং- পইয়াবাড়ি (মিয়া হাজী বাড়ী), থানা- দেবিদ্বার, জেলা- কুমিল্লা এ/পি- চাঙ্গীনি, থানা- সদর দক্ষিণ, জেলা- কুমিল্লা।
২। সোহেল (২৮), পিতা- আব্দুল হক, মাতা- পারুল বেগম, সাং- পাইপেরগোড়া, থানা- কর্ণফুলী, জেলা- চট্টগ্রাম, এ/পি- কইচ্চা চৌমুহনী, থানা- কোতয়ালী মডেল, জেলা- কুমিল্লা।
৩। সুমন (২৮), পিতা- জশিম, মাতা- ফুল মাসা, সাং- লাজুর, থানা- মুরাদনগর, জেলা- কুমিল্লা, এ/পি- মুনসুরাবাদ (বোয়ালখোলা মাঠ), থানা- ডবলমুরিং, জেলা- চট্টগ্রাম।
৪। বিল্লাল (২৫), পিতা- মৃত মজিবুর রহমান, মাতা- সাজিয়া বেগম, সাং- বাতাঘাসি, থানা- চান্দিনা, জেলা- কুমিল্লা।
উল্লেখ্য যে, আসামী মনির, সোহেল এবং বিল্লাল এর বিরুদ্ধে পূর্বে ০১টি করে চুরি মামলা এবং সুমন এর বিরুদ্ধে একটি মাদক মামলা রয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD