1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
স্বতন্ত্র প্রার্থী আবু জাহের পক্ষে খিচুড়ি রান্না করে নির্বাচনী প্রচারণার অপরাধে জরিমানা - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

স্বতন্ত্র প্রার্থী আবু জাহের পক্ষে খিচুড়ি রান্না করে নির্বাচনী প্রচারণার অপরাধে জরিমানা

  • প্রকাশিতঃ রবিবার, ১৭ ডিসেম্বর, ২০২৩
  • ৪৮১ বার পঠিত

মারুফ হোসেনঃ

রবিবর (১৭ ডিসেম্বর) সন্ধ্যা ৭:৩০ টার দিকে কুমিল্লার বুড়িচং উপজেলার ভারেল্লা উত্তর ইউনিয়নের কুসুমপুর হাইস্কুল মাঠে স্বতন্ত্র প্রার্থী আবু জাহের এর পক্ষে জনসংযোগ করে এবং খিচুড়ি রান্না করে নির্বাচনী প্রচারণা চালানোর অপরাধে সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮ এর ১২ বিধি ভঙ্গে ১৮(১) বিধি মোতাবেক প্রার্থীর পক্ষে মোঃ তফাজ্জল হোসেন (৩০) নামে এক ব্যক্তিকে ২০,০০০/ ( বিশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ ছামিউল ইসলাম।এবং জব্দকৃত খিচুড়ি কংশনগর এতিমখানায় দেওয়া হয়েছে।

উল্লেখ্য যে একই দিনে উপজেলার ভারেল্লা দক্ষিণ ইউনিয়ন ইসলামপুর এলাকায় স্বতন্ত্র প্রার্থী আবু জাহের এর পক্ষে রঙিন ব্যানার টানিয়ে নির্বাচনী প্রচারণা চালানোর অপরাধে প্রার্থীর পক্ষে মোঃ আবির হোসেন (৩০) কে ৫০০০/ ( পাঁচ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করেন। এবং এসমস্ত কাজে বুড়িচং থানার পুলিশ সহযোগিতা করেন।
মোঃ ছামিউল ইসলাম বলেন ভোট গ্রহণের তিন সপ্তাহে আগে কেউ নির্বাচনী প্রচারণা করলে তা আচরণ বিধিমালা লঙ্ঘন হয়।এ অভিযোগে যেকোনো প্রার্থীকে ভ্রাম্যমাণ আদালতে জরিমান করা হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD