1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
নির্বাচনি আচরণ বিধি লঙ্ঘন করায় মেঘনা মানিকারচর ইউপি চেয়ারম্যান জাকিরকে শোকজ - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

নির্বাচনি আচরণ বিধি লঙ্ঘন করায় মেঘনা মানিকারচর ইউপি চেয়ারম্যান জাকিরকে শোকজ

  • প্রকাশিতঃ রবিবার, ১৭ ডিসেম্বর, ২০২৩
  • ১২৬৭ বার পঠিত

 

নিজস্ব প্রতিবেদক।। সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধি লঙ্ঘন করায় গত ১৪ ডিসেম্বর কুমিল্লা মেঘনা উপজেলার মানিকারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ জাকির হোসেনকে শোকজ করেন নির্বাচনি অনুসন্ধান কমিটির চেয়ারম্যান (যুগ্ম জেলা ও দায়রা জজ) তাওহীদা আক্তার।
নোটিশ সূত্রে জানা যায়- সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা, মেঘনা কর্তৃক প্রেরিত ভিডিও ফুটেজ দৃষ্টে জানা যায় হোমনা উপজেলার পাথালিয়াকান্দি গ্রামের সংসদ সদস্য পদপ্রার্থী সেলিমা আহামাদ মেরী এর বাস ভবনের উঠানে একটি সভায়- “মেঘনা উপজেলার ৮০% ভোট কাস্ট করে সংসদ পদপ্রার্থী সেলিমা আহামাদ মেরীকে বিজয়ী করবেন” মর্মে উল্লেখ্য বক্তব্য প্রদান করে নির্বাচনি প্রচারণা করেন।
ভিডিও ফুটেজটি সত্য হলে তা সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধি, ২০০৮ এর ১০ (ঙ) বিধির এর অভিযোগের জবাবের স্বপক্ষে স্বাক্ষ্য-প্রমাণসহ আগামি ১৯ ডিসেম্বর মঙ্গলবার সকাল ১১টায় সময় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনি অনুসন্ধান কমিটির অস্থায়ী কার্যালয় কুমিল্লার বিজ্ঞ যুগ্ম জেলা ও দায়রা জজ ১ম আদালতে সশরীরে বা উপযুক্ত প্রতিনিধির মাধ্যমে হাজির হয়ে কারণ দর্শানোর নির্দেশ প্রদান করেন নির্বাচনি অনুসন্ধান কমিটি, সংসদীয় আসন-২৫০, কুমিল্লা-২ (মেঘনা উপজেলা) এর চেয়ারম্যান (যুগ্ম জেলা ও দায়রা জজ) তাওহীদা আক্তার।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD