1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লা অঞ্চলের নাশকতা ঠেকাতে ১৭০ কিমি রেলপথ পাহারায় পুলিশ ও আনসার ১১১জন সদস্য - Dainik Cumilla
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
গোমতী ইয়ুথ সোশ্যাল অর্গানাইজেশন, বাংলাদেশ এর ” সম্মানিত উপদেষ্টা ” হলেন মওদুদ আবদুল্লাহ শুভ্র দেবীদ্বারে শ্বাসরুদ্ধকর অভিযান: বিলে ঝাপিয়ে পড়ে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ মামলার ২ আসামীকে আটক করেছে পুলিশ কুমিল্লায় উচ্ছেদ অভিযানে টমসমব্রিজ কাঁচাবাজার গুঁড়িয়ে দিল সিটি করপোরেশন কুমিল্লা জিলা স্কুলের ৩২ শিক্ষার্থী পেল অ্যালামনাই শিক্ষাবৃত্তি নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ

কুমিল্লা অঞ্চলের নাশকতা ঠেকাতে ১৭০ কিমি রেলপথ পাহারায় পুলিশ ও আনসার ১১১জন সদস্য

  • প্রকাশিতঃ শনিবার, ১৬ ডিসেম্বর, ২০২৩
  • ৩১০ বার পঠিত

নেকবর হোসেন:

কুমিল্লা অঞ্চলের রেললাইনে নাশকতা ঠেকাতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম রেলপথের কুমিল্লা, কুমিল্লা-নোয়াখালী ও কুমিল্লা-চাঁদপুর রেলপথের ১৭০ কিলোমিটার এলাকাজুড়ে ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্ন নজরদারি রাখতে নির্দেশনা দিয়েছে রেলওয়ে পূর্বাঞ্চল। রেলওয়ের নিজস্ব বিভাগীয় কর্মকর্তা- কর্মচারীরা ছাড়াও নিয়োজিত হচ্ছেন পুলিশ ও আনসার সদস্যরা।
১৪ ডিসেম্বর থেকে ৭ জানুয়ারি নির্বাচন পর্যন্ত এ নির্দেশনা জারি থাকবে বলে জানিয়েছেন রেলওয়ে কুমিল্লার ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী লিয়াকত আলী মজুমদার।
রেলওয়ে সূত্রমতে, চট্টগ্রাম, কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালীর পথে প্রতিদিন ৩৮টি ট্রেন আসা-যাওয়া করে। এরমধ্যে যাত্রীবাহী ট্রেনের সংখ্যাই বেশি। তবে চট্টগ্রাম বন্দর থেকে সারাদেশে মূল্যবান পণ্য পরিবহনের জন্যও এ পথ ছাড়া বিকল্প নেই। তাই নাশকতা এড়াতে রেলওয়ের এ সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন এ পথে চলাচলকারী যাত্রীরা।
চট্টলা এক্সপ্রেস ট্রেনের যাত্রী সাইদুল আলম বলেন, ‘এ পথে প্রতিনিয়ত যাতায়াত করি। গাজীপুরের দুর্ঘটনার পর আতঙ্ক সৃষ্টি হয়েছে। নির্বাচন পর্যন্ত রেললাইন পাহারা প্রশংসনীয় একটি উদ্যোগ।’
এদিকে রেলওয়ে কর্মীদের সঙ্গে পাহারায় যুক্ত হয়েছে জিআরপি পুলিশ, আনসার ও রেলওয়ে নিরাপত্তা বাহিনী।

রেলওয়ে কুমিল্লা স্টেশন ফাঁড়ির ইনচার্জ মোস্তফা কামাল বলেন, নাশকতা এড়াতে পুলিশকেও একই নির্দেশনা দেওয়া হয়েছে। নিয়মিত টহলের পাশাপাশি রেলওয়ে কর্মীদের পুরোদমে সহযোগিতা করবে আইনশৃঙ্খলা বাহিনী।
ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী লিয়াকত আলী মজুমদার বলেন, দিনরাত সমানতালে কুমিল্লা অঞ্চলের ১৭০ কিলোমিটার এলাকায় পাহারাদার হিসেবে ১১১ জন কর্মী নিয়োজিত রয়েছেন। তারা পালাক্রমে বিরামহীনভাবে এ দায়িত্ব পালন করবেন।

তিনি আরও বলেন, কুমিল্লা অঞ্চলের গোমতী তীরবর্তী বানাসুয়া, মৌলভীনগর, এখলাসপুর, গণিপুর, আইট্টাবাড়ি, গাবুয়া, কাগইয়া, পেয়ারাপুর ও কোর্ট স্টেশন চাঁদপুরকে এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে। আশা করি এখন থেকে আমরা ঝুঁকিমুক্ত হবো।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD