1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
চান্দিনায় ডাকাতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ৫ - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

চান্দিনায় ডাকাতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ৫

  • প্রকাশিতঃ শুক্রবার, ১৫ ডিসেম্বর, ২০২৩
  • ৭০৪ বার পঠিত

নেকবর হোসেন
কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার চান্দিনা উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১৫ ডিসেম্বর) সকালে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে জেলা পুলিশ সুপার আবদুল মান্নান এ তথ্য জানিয়েছেন। এর আগে বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর)দিবাগত রাত ৩ টায় চান্দিনার বাতাঘাষি ইউনিয়ন এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, কুমিল্লা জেলার তিতাস থানার রঘুনাথপুর এলাকার মিজান মিয়ার ছেলে হযরত আলী (৩৮), একই এলাকার শাহ আলমের ছেলে মো. হাসান (২২), মহিচাইল বাগমারা এলাকার মো. মোসলেমের ছেলে রুহুল আমিন(৩৮), পরছঙ্গা এলাকার মৃত আ. রব এর ছেলে মো. কাউসার (৪০), ব্রাহ্মণপাড়া উপজেলার পূর্ব পোমকাড়া এলাকার মো. লতিফের ছেলে মো. জহির (৪২)।
পুলিশ সুপার আবদুল মান্নান বলেন, আসামিরা ডাকাতি করার উদ্দেশ্যে সমবেত হয়েছিলো। তারা মহাসড়কে চলমান গাড়িতে রড নিক্ষেপ করে ডাকাতি সংঘটন করে থাকে। এ ক্ষেত্রে তারা টার্গেট গাড়িতে (মাইক্রো, প্রাইভেটকার) সড়কের পাশ থেকে রড/লোহার পাইপ ইত্যাদি নিক্ষেপ করে বিকট শব্দ সৃষ্টি করে ড্রাইভার ও যাত্রীদের আতংকগ্রস্ত করে গাড়ি থামাতে বাধ্য করে এবং ডাকাতি করে থাকে।
এ ছাড়াও আসামিরা কুমিল্লা জেলাসহ আশপাশের জেলার বিভিন্ন এলাকায় বিভিন্ন সময় বসত ঘরে ডাকাতিসহ গবাদি পশু চুরি করে বলে স্বীকার করেছে। তাদের কাছ থেকে ৩টি লোহার রড, ২টি ছোরা, ১টি এসএস পাইপ সংযুক্ত মোটর সাইকেলের চেইন পিনিয়াম দিয়ে তৈরি দেশীয় অস্ত্র, ১টি হাতল যুক্ত এসএস পাইপ উদ্ধার করে পুলিশ।
জানা যায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে এর আগেও একাধিক ডাকাতির মামলা রয়েছে। এই ঘটনায় চান্দিনা থানায় মামলা দায়ের করা হয়েছে।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস) আশফাকুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হাসানসহ আরো অনেকে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD