1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
তিতাসে মায়ের সাথে অভিমান করে ৫ম শ্রেনীর শিশু শিক্ষার্থীর আত্নহত্যা - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

তিতাসে মায়ের সাথে অভিমান করে ৫ম শ্রেনীর শিশু শিক্ষার্থীর আত্নহত্যা

  • প্রকাশিতঃ শুক্রবার, ১৫ ডিসেম্বর, ২০২৩
  • ৯১৮ বার পঠিত

তিতাস (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার তিতাসে শ্রাবন্তি (১২) নামের পঞ্চম শ্রেনীর এক শিশু শিক্ষার্থী গলায় ফাঁস লাগিয়ে আত্নহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা দুর্গাপুর গ্রাম ঘোস বাড়িতে।
শ্রাবন্তি উপজেলা বলরামপুর ইউনিয়ন দুর্গাপুর গ্রামের সজল চন্দ্র নম’র কন্যা ও মাছিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী। সে এবার পঞ্চম শ্রেণি বার্ষিক পরীক্ষা দিয়েছিল।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ মর্মে তিতাস থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

জানাযায়, শ্রাবন্তি পড়াশোনায় অমনোযোগী হওয়া কারনে তার মা তাকে পড়াশোনার প্রতি মনোযোগী হওয়ার জন্য চাপ প্রয়োগ করে তার ঘায়ে হাত তোলে। আর সেই সেই অপমান শ্রাবন্তি সইতে না পেরে মায়ের প্রতি অভিমান করে গলায় ফাঁস লাগিয়ে আত্নহত্যা করে।

এ ব্যাপারে মাছিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাজমুল হোসেন মুরাদ জানান,সে আমাদের স্কুলের মেধাবী শিক্ষার্থী ছিল, এবার সে পঞ্চম শ্রেণি থেকে বার্ষিক পরীক্ষা দিয়েছে। তার এই মৃত্যু সত্যিই হৃদয়বিদারক।
এ ব্যাপারে তিতাস থানা অফিসার ইনচার্জ কাঞ্চন কান্তি দাস বলেন, খবর পেয়ে শিশুর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। নিহতের গলায় ফাঁসের চিহ্ন পাওয়া গেছে। তার ঘায়ে আঘাতের কোন চিহ্ন পাওয়া যায়নি।
তদন্ত প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD