1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
নির্বাচনি আচরণ বিধি লঙ্ঘন করায় ইউসুফ আবদুল্লাহ হারুনকে শোকজ - Dainik Cumilla
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১১:২২ অপরাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

নির্বাচনি আচরণ বিধি লঙ্ঘন করায় ইউসুফ আবদুল্লাহ হারুনকে শোকজ

  • প্রকাশিতঃ শুক্রবার, ১৫ ডিসেম্বর, ২০২৩
  • ৫০৮ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক।।

পথসভা, ঘরোয়া সভা, ব্যানার ফেস্টুন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টার প্রকাশসহ সর্বোচ্চ পর্যায়ের নির্বাচনি গণসংযোগে লিপ্ত থাকায় নির্বাচনি এলাকা-২৫১, কুমিল্লা-৩ (মুরাদনগর উপজেলা) এর বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মুরাদনগর উপজেলার ভূবনঘর গ্রামের মৃত হারুনুর রশীদ এর ছেলে বর্তমান সংসদ সদস্য ইউসুফ আব্দুল্লাহ হারুনকে শোকজ করেন নির্বাচনি অনুসন্ধান কমিটির চেয়ারম্যান (যুগ্ম জেলা ও দায়রা জজ) কানিজ তানিয়া রূপা।
নোটিশ সূত্রে জানা যায়- মুরাদনগর উপজেলার ধামঘর গ্রামের মহব্বত আলীর ছেলে বসির আহাম্মদ জেলা রিটার্নিং অফিসার, কুমিল্লার বরাবর লিখিত অভিযোগ করেন যে, ইউসুফ আব্দুল্লাহ হারুন নির্বাচনি আচরণ বিধি লঙ্ঘন করে নিজ উদ্যোগে ও অর্থায়নে উপজেলা ব্যাপী ছবি ও প্রতীক সম্বলিত সাদা-কালো ও রঙিন ব্যানার স্থাপন করেছেন এবং গত ৩০ নভেম্বর স্বয়ং উপজেলা ব্যাপী হান্ড মাইক নিয়ে পথসভা করেন; যা ওনার সমর্থক মোঃ রফিকুল ইসলাম তাঁর ফেসবুকে আপলোড করেন।
বসির আহাম্মদ এর অভিযোগের জবারের স্বপক্ষে স্বাক্ষ্য-প্রমাণসহ আগামি ১৬ ডিসেম্বর শনিবার সকাল ১১টায় সময় নির্বাচনী অনুসন্ধান কমিটির অস্থায়ী কার্যালয় কুমিল্লা যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতে সশরীরে বা উপযুক্ত প্রতিনিধির মাধ্যমে হাজির হওয়ার জন্য গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ এর ১৯-এ (৫)(এ) অনুচ্ছেদের ক্ষমতাবলে কারণ দর্শানোর নির্দেশ প্রদান করেন নির্বাচনি অনুসন্ধান কমিটি সংসদীয় আসন-২৫১, কুমিল্লা-৩ (মুরাদনগর উপজেলা) এর চেয়ারম্যান (যুগ্ম জেলা ও দায়রা জজ) কানিজ তানিয়া রূপা।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD