1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ফয়সালাবাদের উপনির্বাচনে ইমরান খানের মনোনয়নপত্র বাতিল - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

ফয়সালাবাদের উপনির্বাচনে ইমরান খানের মনোনয়নপত্র বাতিল

  • প্রকাশিতঃ রবিবার, ২১ আগস্ট, ২০২২
  • ৫৯৮ বার পঠিত

ফয়সালাবাদের (আসন নম্বর ১০৮) উপনির্বাচনে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক–ই–ইনসাফের (পিটিআই) প্রধান ইমরান খানের মনোনয়নপত্র বাতিল করেছে পাকিস্তানের নির্বাচন কমিশন (ইসিপি)।

ইসিপি জানায়, ইমরান খানের সম্পদ সম্পর্কে দেওয়া তথ্য যথেষ্ট নয়। তাই মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। খবর ডনের।

পাঞ্জাব প্রদেশের নির্বাচন কমিশনারের এক বিবৃতিতে বলা হয়, রিটার্নিং কর্মকর্তা ইমরান খানের মনোনয়নপত্র বাতিল করেছেন।

পিটিআইয়ের তথ্যবিষয়ক কেন্দ্রীয় সচিব ফাররুখ হাবিব ইমরান খানের মনোনয়নপত্র বাতিলের সমালোচনা করে বলেছেন, নির্বাচন কমিশনের এ সিদ্ধান্তের চ্যালেঞ্জ করা হবে।

পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার গত ২৮ জুলাই পিটিআইয়ের ১১ সংসদ সদস্যের পদত্যাগপত্র গ্রহণ করেন। অনাস্থা ভোটে প্রধানমন্ত্রীর পদ থেকে ইমরানকে ক্ষমতাচ্যুত করার দুদিন পর ১১ এপ্রিল গণপদত্যাগের অংশ হিসেবে তার দলের ১০০ জনের বেশি সংসদ সদস্য পদত্যাগের আবেদন করেন।

ইসিপির তথ্য অনুযায়ী, নয়টি আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৫ সেপ্টেম্বর। বাকি দুটি সংরক্ষিত নারী আসন। ইমরান খান ওই ৯ আসনেই নির্বাচনে লড়তে মনোনয়নপত্র জমা দেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD