1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ব্রাহ্মণপাড়ায় ভিটামিন ‘এ’ ক্যাপসুল পেয়েছে ৩৬ হাজারের বেশি শিশু - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

ব্রাহ্মণপাড়ায় ভিটামিন ‘এ’ ক্যাপসুল পেয়েছে ৩৬ হাজারের বেশি শিশু

  • প্রকাশিতঃ বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩
  • ৯৭৪ বার পঠিত

মোঃ রেজাউল হক শাকিল:

“ভিটামিন ‘এ’ খাওয়ান, শিশু মৃত্যুর ঝুঁকি কমান।” এই স্লোগানকে ধারণ করে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার ( ১২ ডিসেম্বর ) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত স্থায়ী কেন্দ্র উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও অস্থায়ী আরও ১৯২টি কেন্দ্রে ৬মাস থেকে ৫বছর বয়সী শিশুদের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হয়।

জানা গেছে, জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে উপজেলার আটটি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে অস্থায়ী ১৯২ সেন্টারে এবং স্থায়ীভাবে স্বাস্থ্য কমপ্লেক্স কেন্দ্রে মঙ্গলবার ( ১২ ডিসেম্বর ) সকাল ৮ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ৬ মাস থেকে ১১ মাস বয়সী ৩ হাজার ৯৭৮ শিশুকে একটি নীল রঙের ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৩২ হাজার ১৯৩ শিশুকে একটি লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হয়েছে। এই ক্যাম্পেইনের আওতায় এ উপজেলায় মোট ৩৬ হাজার ১৭১ শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর হয়।

ক্যাম্পেইন উদ্বোধনে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু হাসনাত মোঃ মহিউদ্দিন মুবিন, স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার বক্ষব্যাধি বিশেষজ্ঞ ডা. মো. মনিরুল ইসলাম, শিশু বিশেষজ্ঞ ডা. হাসিনা সুলতানা, মেডিকেল অফিসার ডা. শঙ্খজিৎ সমাজপতি, ডা. তোফায়েল আহমেদ ভূঁইয়া, ইপিআই প্রধান আবুল কাশেমসহ স্টাফ নার্স ও স্বাস্থ্যকর্মীরা।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD