1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
৫৫ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াবে কুসিক - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

৫৫ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াবে কুসিক

  • প্রকাশিতঃ সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩
  • ৯৭৫ বার পঠিত

নেকবর হোসেন
কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা সিটি করপোরেশনের ২৭টি ওয়ার্ডে ৬ মাস থেকে ৫ বছর বয়সী ও ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদেরকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।
এ বছর ৫৫ হাজার ১৯১ জনকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়৷ মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত চলবে এই কার্যক্রম।
সোমবার (১১ ডিসেম্বর ) সকাল ১১ টায় কুমিল্লা সিটি কর্পোরেশনের অতীন্দ্র মোহন রায় সম্মেলন কক্ষে গণমাধ্যম কর্মীদের প্রেস বিফ্রিংয়ে এসব তথ্য জানান প্যানেল মেয়র হাবিবুর আল-আমিন সাদী।
তিনি বলেন, কুমিল্লা সিটি কর্পোরেশনের উদ্যোগে ১০৯ টি কেন্দ্রে ৫৫ হাজার ১৫১ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। প্রতিটি টিকাদান কেন্দ্রে ২ জন স্বেচ্ছাসেবক ও প্রতিটি ওয়ার্ডে ২ জন সুপারভাইজার দায়িত্বরত থাকবেন।
জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে কুমিল্লা সিটি কর্পোরেশনের উদ্যোগে সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ১০৫ টি টিকাদান কেন্দ্রে ০৬-১১ মাস বয়সী ৭ হাজার ৮২৫ জন শিশুকে নীল ক্যাপসুল ও ১২-৫৯ মাস বয়সী ৪৭ হাজার ৩৬৬ জন শিশুকে লাল ক্যাপসুল খাওয়ানো হবে।
টিকাদান কেন্দ্রে সহযোগী হিসেবে থাকবেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, আরবান প্রাইমারি হেলথ কেয়ার প্রজেক্ট, সূর্যের হাসি ক্লিনিক, রোটারি ক্লাব, এপেক্স ক্লাব অব কুমিল্লা সিটি এবং বিডি ক্লিন কুমিল্লা।
সংবাদ সম্মেলনে কুমিল্লা সিটি, কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আবু সায়েম ভূঁইয়া, মেডিক্যাল অফিসার ডা. চন্দ্রনা রাণী দেবনাথ, প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ হারুন অর রশিদ, মেডিক্যাল টেকনোলজিস্ট (ইপিআই) মো. জহিরুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD