1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লা সিটি মেয়র আরফানুল হক রিফাতকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হয়েছে - Dainik Cumilla
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
গোমতী ইয়ুথ সোশ্যাল অর্গানাইজেশন, বাংলাদেশ এর ” সম্মানিত উপদেষ্টা ” হলেন মওদুদ আবদুল্লাহ শুভ্র দেবীদ্বারে শ্বাসরুদ্ধকর অভিযান: বিলে ঝাপিয়ে পড়ে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ মামলার ২ আসামীকে আটক করেছে পুলিশ কুমিল্লায় উচ্ছেদ অভিযানে টমসমব্রিজ কাঁচাবাজার গুঁড়িয়ে দিল সিটি করপোরেশন কুমিল্লা জিলা স্কুলের ৩২ শিক্ষার্থী পেল অ্যালামনাই শিক্ষাবৃত্তি নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ

কুমিল্লা সিটি মেয়র আরফানুল হক রিফাতকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হয়েছে

  • প্রকাশিতঃ সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩
  • ৩১৯ বার পঠিত

নেকবর হোসেন
কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র ও কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাত অসুস্থ। রবিবার বিকালে তাঁকে এয়ার এ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নেওয়া হয়েছে। বাংলাদেশ সময় রাত ৯টার দিকে তাঁকে বহনকারী এয়ার এ্যাম্বুলেন্স হাসপাতালে পৌঁচেছে। জানা গেছে, গত বুধবার অক্সিজেন সেচ্যুরেশন কমে যাওয়ায় কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র আরফানুল হক রিফাতকে ঢাকায় শ্যামলীতে অবস্থিত বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। শনিবার প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে তাঁকে সিঙ্গাপুর নেওয়ার জন্য রবিবার সকালে এয়ার এ্যাম্বুলেন্স আসে। বিকাল ৫টার তাঁকে নিয়ে এয়ার এ্যাম্বুলেন্স সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা হয়।
জানা গেছে, উন্নত চিকিৎসার জন্য তাঁকে সিঙ্গাপুর নেওয়ার পরপরই তাঁর চিকিৎসা শুরু হয়। তাঁর স্বাস্থ্যের অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD