1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লা জেলায় ১০ লাখ শিশু খাবে লাল নীল ভিটামিন ক্যাপসুল - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

কুমিল্লা জেলায় ১০ লাখ শিশু খাবে লাল নীল ভিটামিন ক্যাপসুল

  • প্রকাশিতঃ রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩
  • ৯০২ বার পঠিত

নেকবর হোসেন
কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় জেলায় প্রায় ১০ লাখ শিশুকে লাল ও নীল রঙের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। আগামী ১২ডিসেম্বর দিনভর এই কার্যক্রম চলবে। যার মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী শিশু ১ লাখ ১৬ হাজার ৫০০জন শিশু খাবে নীল ক্যাপসুল, ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী ৮ লাখ ৫১ হাজার জন শিশু খাবে লাল ক্যাপসুল। জেলার ১৭উপজেলা ও সিটি করপোরেশনের ৪ হাজার ৯৩২টি কেন্দ্রে এই ক্যাপসুল খাওয়ানো হবে। ৯হাজার ৮৬৪জন স্বাস্থ্যকর্মী এবং স্বেচ্ছাসেবক এই ক্যাপসুল খাওয়াবেন।
রবিবার কুমিল্লা জেলা সিভিল সার্জন কার্যালয়ে ভিটামিন এ প্লাস ক্যাপসুল ক্যাম্পেইন বিষয়ে সাংবাদিকদের অবহিতকরণ সভায় এ তথ্য জানান সিভিল সার্জন ডা. নাছিমা আকতার। এ সময় ভিটামিনের গুরুত্ব নিয়ে ধারণা দেন ডেপুটি সিভিল সার্জন ডা.মো. নাজমুল আলম, মেডিকেল অফিসার ডা. মেহেদী হাসান। বক্তব্য রাখেন সাংবাদিক আবুল হাসানাত বাবুল,মীর শাহ আলম, সাদিক মামুন, শাহাজাদা এমরান ও এনামুল হক ফারুক প্রমুখ।
সিভিল সার্জন ডাঃ নাছিমা আকতার বলেন, গতবার লক্ষ্যমাত্রার ৯৯ ভাগ শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হয়েছে। আগামী ১২ডিসেম্বর ক্যাপসুল খাওয়ানোর সেই লক্ষ্যমাত্রা অব্যাহত রাখার চেষ্টা করবো। সে জন্য গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করছি।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD