1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
প্রার্থিতা ফিরে পেলেন স্বতন্ত্র প্রার্থী আবু জাহের - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

প্রার্থিতা ফিরে পেলেন স্বতন্ত্র প্রার্থী আবু জাহের

  • প্রকাশিতঃ রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩
  • ৪৫৭ বার পঠিত

মোঃ রেজাউল হক শাকিল।।

নির্বাচন কমিশনে আপিল শুনানির প্রথম দিনেই প্রার্থিতার বৈধতা ফিরে পেয়েছেন কুমিল্লা-৫ ( বুড়িচং-ব্রাহ্মণপাড়া ) আসনের স্বতন্ত্র প্রার্থী কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ও ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদের সদ্য বিদায়ী চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ আবু জাহের।

রোববার (১০ ডিসেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে আপিল আবেদনের ওপর শুনানিতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল নেতৃত্বাধীন কমিশন তার প্রার্থিতা ফিরিয়ে দেন।

এর আগে গত ৩ ডিসেম্বর সকাল থেকে বিকেল পর্যন্ত কুমিল্লার এগারোটি আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের প্রথমদিনে জাল স্বাক্ষর, ঋণখেলাপি, তথ্যে ভুল, তালিকা অসম্পূর্ণ থাকাসহ নানা কারণে প্রার্থীদের মনোনয়নপত্র বাতিল করেন জেলা রিটার্নিং কর্মকর্তা খন্দকার মু. মুশফিকুর রহমান। এ সময় স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগের হেভিওয়েট নেতা আলহাজ্ব মোহাম্মদ আবু জাহেরের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা খন্দকার মু. মুশফিকুর রহমান।

এদিকে আবু জাহেরের প্রার্থীতা ফিরে পাওয়ায় কুমিল্লা-৫ ( বুড়িচং ব্রাহ্মণপাড়া ) আসনে তার অনুসারীরা আনন্দে আবেগাপ্লুত হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ নানাভাবে উল্লাস প্রকাশ করেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD