1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
বিবাহিত ছাত্রলীগ নেতা যখন বুড়িচং উপজেলা ছাত্রদলের আহবায়ক! - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

বিবাহিত ছাত্রলীগ নেতা যখন বুড়িচং উপজেলা ছাত্রদলের আহবায়ক!

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০২৩
  • ৪৫৭ বার পঠিত

দৈনিক কুমিল্লা রিপোর্ট ।।
অছাত্র, বিবাহিত ছাত্রলীগ নেতা বুড়িচং উপজেলা ছাত্রদলের আহবায়ক! গত ৩০ নভেম্বর কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সদস্য সচিব তোফায়েল আহমেদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ৫১ সদস্য বিশিষ্ট্য বুড়িচং উপজেলা ছাত্রদলে অস্থায়ী কমিটি ঘোষণা করেন। সেখানে সাবেক বঙ্গবন্ধু ছাত্র একতা পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক স্বপন আহমেদ পাখিকে বুড়িচং উপজেলা ছাত্রদলের আহবায়ক ঘোষণা করা হয়।
জানা যায়, বুড়িচং উপজেলা ছাত্রদলের নবগঠিত কমিটির আহবায়ক স্বপন আহমেদ পাখি বিবাহিত সাবেক ছাত্রলীগ নেতা। সে বিয়ে করেন কুমিল্লা আদর্শ সদর উপজেলার রত্নামতী। তার শ্বশুরের নাম মো. কবির সর্দার, স্ত্রী মোসাঃ জুলি আক্তার, ছেলে মোহাম্মদ আলিফ। এছাড়াও ছাত্রলীগ করা অবস্থায় মোটরসাইকেল চুরির ঘটনায় দীর্ঘদিন জেল খাটে। যার কারণে জেলা ছাত্রলীগের নেতারা তাকে ছাত্রলীগ থেকে বহিষ্কার করে। বর্তমানে তার আপন দুই ভাই আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত।
বৃহস্পতিবার( ৭ ডিসেম্বর) সকালে বুড়িচং এরশাদ ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি সাইফ আহমেদ সবুজ বলেন, আমি ১৪ বছর ধরে এ বুড়িচংয়ে ছাত্রদলের রাজনীতি করি। আমি এরশাদ ডিগ্রি কলেজের সাবেক সভাপতি ও সদস্য সচিব ছিলাম। রাজনীতি করতে গিয়ে ১৩টি মামলা খেয়েছি। ৫ বার জেলে গেছি কিন্তু দুঃখের বিষয় হলো আমাদের মতো ত্যাগী নির্যাতিত নেতারা এ কমিটিতে স্থান পায়নি। জেলা কমিটির সদস্য সচিব তোফায়েল আহমেদ নিজের স্বাক্ষরিত একটি পেডে এ অস্থায়ী কমিটি ঘোষনা করেন। যেখানে জেলা কমিটির সভাপতির স্বাক্ষরও নেই। এটা সাংগঠনিক ভাবে গ্রহনযোগ্য নয়। আর অস্থায়ী বলতে কোন কমিটি-ই নাই। আর কমিটিতে যাকে আহবায়ক করা হয়েছে তার বিরুদ্ধে একটিও রাজনৈতিক মামলা নাই।
বুড়িচং এরশাদ ডিগ্রি কলেজ ছাত্রদলের আহবায়ক মো.জাহিদ হাসান আরিফ বলেন, বুড়িচং এরশাদ ডিগ্রি কলেজের সাবেক সভাপতি সাইফ উদ্দিন সবুজ ছাত্রদলের রাজনীতি করে ১৩টি মামলা খেয়েছে। এ কমিটিতে তার মতো ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করা হয়নি। বুড়িচংয়ে ছাত্রদলের এতো ত্যাগী নেতাকর্মী থাকতে ছাত্রলীগের ভাড়া করা নেতা দিয়ে বুড়িচং উপজেলা ছাত্রদলের কমিটি ঘোষনা করেছে। তাই আমরা এই কমিটি প্রত্যাখ্যান করছি। এই পকেট কমিটি দ্রুত বিলুপ্তী করে ত্যাগী নেতাকর্মী দিয়ে পুনরায় কমিটি ঘোষণা করার আহবান করছি।
নিমসার জুনাব আলী ডিগ্রি কলেজ ছাত্রদলের আহবায়ক আবু নাঈম বলেন, এটা কোন কমিটিই হয় নাই। ছাত্রলীগের বহিষ্কৃত নেতা দিয়ে ছাত্রদলের কমিটি হয় কিভাবে আমার বুঝে আসে না। এখন আন্দোলন সংগ্রামের সময় এমন পকেট কমিটি ফাইজলামি ছাড়া কিছু না।
কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সদস্য সচিব তোফায়েল আহমেদ বলেন, বুড়িচংয়ে ইউনিট কমিটি না থাকায় সেখানে অস্থায়ী কমিটি ঘোষনা করা হয়েছে। চলমান আন্দোলন সংগ্রামকে চাঙা করতে এই কমিটি। পরিস্থিতির কারণে সবাই এক সাথে বসার সুযোগ হয়নি। তবে কমিটির বিষয়ে সিনিয়র নেতারা অবগত আছেন। যারা আন্দোলন সংগ্রামে মাঠে ছিলো তাদেরকে দিয়ে কমিটি দেওয়া হয়েছে।
এ বিষয়ে জানতে কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি শিশির আহমেদকে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করে পাওয়া যায়নি।
বুড়িচং উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এটি এম মিজানুর রহমান বলেন, আগে বুড়িচংয়ে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের যে কোন কমিটি হলে আমরা বিএনপির সিনিয়র নেতারা জানতাম। কিন্তু এখন যে দায়িত্বে আসে সে তার মতো করে কমিটি দেয়। কমিটি ঘোষনা হওয়ার পরে জানতে পারি। বুড়িচংয়ে চলে রাজতন্ত্র যখন শওকত মাহমুদ ভাই দায়িত্বে ছিলো তখন তার নিজের মতো কমিটি দিছে। এখন জসীম ভাই দায়িত্বে আছে তাই জসীম ভাইয়ের মতো করে কমিটি দিছে। আমি কোন কমিটির বিষয়ে অবগত নাই।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD