1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
মুরাদনগরে গোল্ডেন জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে ল্যাপটপ বিতরণ - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

মুরাদনগরে গোল্ডেন জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে ল্যাপটপ বিতরণ

  • প্রকাশিতঃ শনিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৪১৯ বার পঠিত

 

মো: মোশাররফ হোসেন মনির, মুরাদনগর (কুমিল্লা) সংবাদদাতা।।

কুমিল্লার মুরাদনগর উপজেলায় গত এস, এস, সি পরীক্ষায় সর্বশ্রেষ্ঠ গোল্ডেন জিপিএ-৫ প্রাপ্ত ছাত্র-ছাত্রীদের মাঝে বিনামূল্যে ল্যাপটপ বিতরণ করা হয়েছে।

শনিবার সকালে উপজেলার ডিআর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় সংসদ সদস্য ইউছুফ আব্দুল্লাহ্ হারুনের সহর্ধমিণী রোটারিয়ান সাদিয়া সাবরিন হারুন পি, এইচ, এফের ব্যক্তিগত উদ্যোগে এই ল্যাপটপ বিতরণ করা হয়।

রোটারিয়ান সাদিয়া সাবরিন হারুন পি, এইচ, এফের সভাপতিত্বে ও বাঙ্গরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ইউছুফ আব্দুল্লাহ হারুন এফসিএ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লা উত্তর জেলা আ’লীগের সভাপতি ম. রুহুল আমিন, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো: নাজমুল হুদা, উপজেলা নির্বাহী কর্মকতা মোঃ আলাউদ্দীন ভূঞা জনী’র সহর্ধমিণী ইসরাত নাদিয়া সুলতানা, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম সরকার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: এনামুল হক, মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত(ওসি) কামরুজ্জামান তালুকদার প্রমূখ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD