1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লা-০৪ (দেবিদ্বার) আসনে দুই হেভিওয়েট প্রার্থী সহ মোট ৭ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করেছেন জেলা রিটার্নিং অফিসার - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

কুমিল্লা-০৪ (দেবিদ্বার) আসনে দুই হেভিওয়েট প্রার্থী সহ মোট ৭ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করেছেন জেলা রিটার্নিং অফিসার

  • প্রকাশিতঃ রবিবার, ৩ ডিসেম্বর, ২০২৩
  • ৩৩৫ বার পঠিত

মো; ওমর ফারুক মুন্সী :

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ দেবিদ্বার আসনের প্রার্থীদের মনোনয়ন বাছাইয়ে হেভিওয়েট স্বতন্ত্র প্রার্থী আবুল কালাম আজাদ ও নৌকার প্রার্থী রাজী মোহাম্মদ ফখরুলসহ ৭ প্রার্থীর মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করেছে রির্টানিং অফিসার ও কুমিল্লা জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমান। রোববার দুপুর ২টায় মনোনয়নপত্র দাখিল কৃত ১৪ জন প্রার্থীর যাচাই-বাছাই শেষে এ ঘোষণা। এছাড়া আয়কর রিটার্নের সার্টিফাই মূল কপি জমা না দেওয়ায় জাতীয় পার্টির প্রার্থীসহ ৬ প্রার্থীর মনোনয়ন পত্র স্থগিত করা হয় এবং স্থগিত কৃত প্রার্থীদের আগামীকাল সোমবার বেলা তিনটার মধ্যে আয়কর রিটার্নের সার্টিফাই মূল কপি জমা দিয়ে প্রার্থীতা বৈধতার সময় বেঁধে দেওয়া হয়। এছাড়া স্বতন্ত্র প্রার্থী ডা. ফেরদৌস আহমেদ খন্দকারের মনোনয়ন পত্র বাতিল করা হয়েছে।
মনোনয়নপত্র বৈধকৃতরা হলো- বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী বর্তমান এমপি রাজী মোহাম্মদ ফখরুল, আওয়ামীলীগের সদ্য পদত্যাগী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ, তৃনমূল বিএনপি মনোনীত সোনালী আঁশ প্রতীকের প্রার্থী মোঃ মাহবুবুল আলম, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) মনোনীত আম প্রতীকের প্রার্থী মোঃ ইকরাম হোসেন, ইসলামীক ফ্রন্ট বাংলাদেশের মনোনীত চেয়ার প্রতীকের প্রার্থী শিমুল হোসেন, ইসলামী ঐক্যজোট মনোনীত মিনার প্রতীকের প্রার্থী রফিকুল্লাহ সাদী ও বাংলাদেশ কল্যাণ পার্টি মনোনীত হাত ঘড়ি প্রতীকের প্রার্থী মোঃ নাছির আল মামুন।
মনোনয়নপত্র স্থগিত কৃতরা হলো- জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকে মনোনয়ন পত্র দাখিল করেছেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এডভোকেট ইউসুফ আসগর, কৃষক শ্রমিক জনতা লীগ মনোনীত গামছা প্রতীকের প্রার্থী সাদিয়া সাবা, বাংলাদেশ সুপ্রীম পার্টির (বিএসপি) মনোনীত একতারা প্রতীকের প্রার্থী মোহাম্মদ শফিউল বাদশা, বাংলাদেশ তরিকত ফেডারেশন মনোনীত ফুলের মালা প্রতীকের প্রার্থী আজহারুল করিম মুন্সী, গণফ্রন্ট মনোনীত মাছ প্রতীকের প্রার্থী মোঃ আলা উদ্দিন, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) মনোনীত টেলিভিশন প্রতীকের প্রার্থী শাহেরা বেগম।
এছাড়া মোট ভোটারের ১ পার্সেন্ট ভোটার তালিকার ক্রমিন নং না থাকায় সঠিক ভোটার যাচাই করতে না পারায় স্বতন্ত্র প্রার্থী শেখ রাসেল ফাউন্ডেশন ইউএসএ’র সভাপতি ডা. ফেরদৌস আহমেদ খন্দকারের মনোনয়ন পত্র বাতিল করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD