1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লার ৫ আসনে বৈধতা প্রার্থী ২৮ জন,বাতিল ২৬,স্থগিত ৯ - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

কুমিল্লার ৫ আসনে বৈধতা প্রার্থী ২৮ জন,বাতিল ২৬,স্থগিত ৯

  • প্রকাশিতঃ রবিবার, ৩ ডিসেম্বর, ২০২৩
  • ৩১৬ বার পঠিত

 

নেকবর হোসেন

কুমিল্লার ১১ টি আসনের মধ্যে আজ রবিবার ০৫ টি আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই অনুষ্ঠিত হয়। এই ৫ আসনে মোট ৬৩ জন মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। যার মধ্যে যাচাই বাছাইয়ের সময় বিভিন্ন কারণ দেখিয়ে মোট ২৫ জনের মনোনয়ন পত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা। স্থগিত রাখা হয়েছে ১৪ জনের ।

বাতিলের তালিকায় এসব আসনের প্রার্থী ও জাতীয় পার্টি মনোনীত প্রার্থী রয়েছে। এর মধ্যে ১০ জন আওয়ামী লীগের হেভি ওয়েট স্বতন্ত্র প্রার্থী ছিলেন।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সূত্র জানা গেছে, কুমিল্লা-১(দাউদকান্দি-তিতাস) আসনের আওয়ামী লীগের স্বতন্ত্র নাইম হাসানসহ ৬ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
কুমিল্লা-০২ (মেঘনা-হোমনা) আসনে আওয়ামী লীগের স্বতন্ত্র আবদুল মজিদ, শাহ আলম খন্দকার ও জাতীয় পার্টির এটিএম মঞ্জুরুল ইসলামসহ ০৬ জনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা, আওয়ামীলীগ স্বতন্ত্র শফিকুল আলমসহ ০১ জনের স্থগিত করা হয়েছে।এদিকে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সেলিমা আহমদ মেরি সহ ৬ জনের মনোনয়নপত্র বৈধ করা হয়েছে।

কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী জাহাঙ্গীর আলম সরকার, রফিকুল ইসলাম ও রুহুল আমিন সহ ০৮ জন প্রার্থীর মনোনয়ন বাতিল, স্থগিত করা হয়েছে ০৩ জনের মনোনয়ন পত্র। বৈধতা পেয়েছে আওয়ামী লীগের প্রার্থী ইউসুফ আব্দুল্লাহ হারুন সহ ০৩ জন।

কুমিল্লা- ০৪ (দেবিদ্বার) আসনে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী ফেরদৌস খন্দকারের মনোনয়ন বাতিল করেছে রিটার্নিং কর্মকর্তা। আওয়ামী লীগের স্বতন্ত্র আবুল কালাম আজাদসহ ০৫ জন মনোনয়ন প্রত্যাশীর মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের ফলাফল স্থগিত রাখা হয়েছে। আওয়ামী লীগের প্রার্থী রাজী মোহাম্মদ ফখরুলসহ ০৮ জন বৈধতা পেয়েছেন।

কুমিল্লা-০৫ (বুড়িচং -ব্রাহ্মণপাড়া) আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী পদত্যাগী উপজেলা চেয়ারম্যান আবু জাহের, সাজ্জাদ হোসেন, জাহাঙ্গীর খান চৌধুরী সহ ০৫ জন প্রার্থীর মনোনয়ন বাতিল। আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আবুল হাশেমসহ ০৬ জনের মনোনয়ন বৈধ ঘোষনা।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD