1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
"কুমিল্লা-১ আসনের ব্যারিস্টার নাইম হাসানসহ ছয়জনের মনোনয়ন বাতিল - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

“কুমিল্লা-১ আসনের ব্যারিস্টার নাইম হাসানসহ ছয়জনের মনোনয়ন বাতিল

  • প্রকাশিতঃ রবিবার, ৩ ডিসেম্বর, ২০২৩
  • ৪৫১ বার পঠিত

 

তিতাস ( কুমিল্লা) প্রতিনিধি.
কুমিল্লা-১ আসনের স্বতন্ত্রপ্রার্থী ব্যারিস্টার নাইম হাসানসহ ছয়জনের মনোনয়ন বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা।
রবিবার সকালে যাচাই-বাছাই শেষে তার মনোনয়নপত্র বাতিল করেন জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমান।তিনি বলেন, স্বতন্ত্রপ্রার্থী হিসেবে ব্যারিস্টার নাইম হাসান যে সব ভোটারের নাম ও স্বাক্ষর দিয়েছেন সেগুলো যাচাই-বাছাই করে সঠিক তথ্য পাওয়া যায়নি।
এছাড়া ক্রুটিপূর্ণ তথ্য ও ঋণখেলাপির কারণে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের ধীমন বড়ুয়া, ইসলামী ঐক্যজোটের মাওলানা নাসির উদ্দিন, তৃণমূল-বিএনপির মহসিন আলম ভূঁইয়া, বাংলাদেশ সুপ্রিম পার্টির জাহাঙ্গীর আলম সরকার ও স্বতন্ত্র প্রার্থী মো. ফারুক হোসেন আখন্দ ও বাংলাদেশ তরিকত ফেডারেশনের মাওলানা জাকির হোসেনের মনোনয়ন স্থগিত করেছেন রিটার্নিং কর্মকর্তা।
আ.লীগ মনোনীত ইঞ্জিনিয়ার আব্দুস সবুর, জাতীয় পার্টি থেকে আমির হোসেন ভূঁইয়া, জাকের পার্টি মাওলানা ওবায়দুল হক,তৃণমূল বিএনপির সুলতান জিসান আহমেদ, বাংলাদেশ সাংস্কৃতিক গণমুক্তি জোটের মোহাম্মদ জসিম উদ্দিন ভূইয়ার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD