1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
চৌদ্দগ্রামে ব্যাটারির ছাইভর্তি কাভার্ডভ্যানে আগুন - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

চৌদ্দগ্রামে ব্যাটারির ছাইভর্তি কাভার্ডভ্যানে আগুন

  • প্রকাশিতঃ শনিবার, ২ ডিসেম্বর, ২০২৩
  • ৩৫৫ বার পঠিত

নেকবর হোসেন

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় ওয়ার্কশপে মেরামতের সময় ব্যাটারির ছাইভর্তি একটি কাভার্ডভ্যানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
শুক্রবার (১ ডিসেম্বর) সন্ধ্যায় চৌদ্দগ্রাম উপজেলা সদরের কালিবাজার এলাকায় বিসমিল্লাহ ওয়ার্কশপে এ ঘটনা ঘটে।খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে আগুন নেভায়।

ওয়ার্কশপটির মালিক আবদুল মমিন জানান, তার ওয়ার্কশপে দাঁড়ানো কাভার্ড ভ্যানটিতে ওয়েল্ডিং করার সময় হঠাৎ আগুন ধরে যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

কাভার্ডভ্যান চালক রমজান আলী বলেন,পাবনা থেকে ব্যাটারির ছাই ভর্তি করে চট্টগ্রাম যাওয়ার সময় কাভার্ড ভ্যানটি উপজেলার চিওড়া এলাকায় বৃহস্পতিবার দুর্ঘটনার শিকার হয়। এতে গাড়িটার কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়, তাই হাইওয়ে পুলিশের সহযোগিতায় শুক্রবার দুপুরে চৌদ্দগ্রাম পৌর এলাকার মহাসড়ক সংলগ্ন কালিরবাজার বিসমিল্লাহ ওয়ার্কশপে নিয়ে আসি। সেখানে ওয়েল্ডিংয়ের কাজ করার সময় সন্ধ্যা ৬টার দিকে গাড়িতে হঠাৎ আগুন ধরে যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের চৌদ্দগ্রাম স্টেশন মাস্টার মেহেদী হাসান জানান, গাড়িটিতে ব্যাটারির বারুদ জাতীয় কেমিক্যাল বোঝাই ছিল। মালামাল ভর্তি গাড়িতে ওয়েল্ডিংয়ের কাজ করার সময় আগুনের সূত্রপাত হয়। পরে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

মিয়াবাজার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ লোকমান হোসেন জানান, উপজেলার কালিরবাজার এলাকায় একটি গাড়িতে আগুন ধরে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা মহাসড়কের উপর দিয়ে পানির লাইন নেওয়ায় কিছুক্ষণ যানচলাচল বন্ধ ছিল। আগুন নিয়ন্ত্রণে আসার পর মহাসড়কে যানচলাচল স্বাভাবিক করে দেয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD