1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লা-৪ দেবিদ্বার আসনে মনোনয়ন পত্র জমা দিলেন আবুল কালাম আজাদ - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

কুমিল্লা-৪ দেবিদ্বার আসনে মনোনয়ন পত্র জমা দিলেন আবুল কালাম আজাদ

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩
  • ৫১৮ বার পঠিত

 

স্টাফ রিপোর্টার।। 

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন  সদ্য পদত্যাতকৃত দেবিদ্বার উপজেলা  পরিষদের সাবেক চেয়ারম্যান ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের  সাংগঠনিক সম্পাদক মো. আবুল কালাম আজাদ। বৃহস্পতিবার ৩০ নবেম্বর বিকেল  ৩ টা ৪৫  মিনিটে  কুমিল্লায় জেলাপ্রশাসক ও রিটানিং অফিসার খন্দকার মু. মুশফিকুর রহমানের নিকট মনোনয়নপত্র জমা দেন তিনি। 

এ সময় উপস্থিত ছিলেন, দেবিদ্বার উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি লুৎফুর রহমান বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. হুমায়ুন কবির চেয়ারম্যান, বরকামতা ইউপি চেয়ারম্যান মো. নুরুল ইসলাম ,   শ্রম বিষয়ক সম্পাদক সুজিত পোদ্দার, গুনাইঘর উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি মোকবল হোসেন মুকুল, ফতেহাবাদ ইউপি চেয়ারম্যান মো. কামরুজ্জামান মাসুদ, জাফরগঞ্জ ইউপি চেয়ারম্যান মো. জাহিদুল আলম, সুবিল ইউপি চেয়ারম্যান গোলাম সারওয়ার মুকুল ভূঁইয়া, রসুলপুর ইউনিয়ন চেয়ারম্যান মো. শাহাজান সরকার প্রমুখ।  

মনোনয়ন জমা শেষে তিনি সাংবাদিকদের জানান,  মূলত আমি নৌকা বিপক্ষে প্রার্থী হয়নি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন ইচ্ছে করলে যেকেউ স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন। সে পরিপ্রেক্ষিতে সারা দেশে অনেকেই স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগণ করার সিদ্ধান্ত  নিয়েছে। তাই কুমিল্লা-৪ ( দেবিদ্বার) আসনের  আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীদের অনুরোধে আমিও স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছি। তিনি আরও বলে, সাধারণ মানুষ দেবিদ্বারে দু:শাসনের পরিবর্তন চায়। তৃণমূল আওয়ামী লীগের নেতারা আজ বঞ্চিত-লাঞ্চিত, অবহেলিত। যারা নিজেদের জায়গা-জমি বিক্রি করে দলের র্দুদিনে আওয়ামী লীগের রাজনীতি করেছেন তাঁরা আজ আওয়ামী লীগ জোর করেও করতে পারছেন না। তারা নিজের দলীয় নেতাদের প্রতিহিংসার শিকার হয়ে পদে পদে মামলা হামলার শিকার হচ্ছেন। আমি আশা করছি, প্রশাসন ও  তৃণমূলের হাজার হাজার নেতা-কর্মীর সহযোগিতায় আগামী ৭ জানুয়ারি একটি অবাধ ও সুষ্ঠু ভোট অনুষ্ঠিত হবে।  উক্ত ভোটে আমি বিপুল ভোটে জয়ী হবো ইনশাআল্লাহ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD