1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লা-১১ আসনে এগারো প্রার্থীর মনোনয়নপত্র দাখিল - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

কুমিল্লা-১১ আসনে এগারো প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩
  • ৩৩৩ বার পঠিত

চৌদ্দগ্রাম প্রতিনিধি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে আওয়ামী লীগ, জাতীয় পাটি (এরশাদ), জাকের পার্টি, ইসলামী ঐক্যজোট ও ছয় স্বতন্ত্র প্রার্থীসহ এগারো প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
বৃহস্পতিবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের সাথে নিয়ে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে এগারো প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেন। জানাগেছে, বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক এমপি, জাতীয় পাটি (এরশাদ) মোস্তফা কামাল, জাকের পার্টির শাহ আলম মোল্লা, ইসলামী ঐক্যজোটের খোরশেদ আলম, গণফোরামের আবদুর রহমান জাহাঙ্গীর, বিএনএফ জসিম উদ্দিন ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন সাবেক পৌর মেয়র মিজানুর রহমান, তমিজ উদ্দিন সেলিম, নিজাম উদ্দিন, সাংবাদিক মাহমুদুর রহমান খোকন ও আবদুস সাত্তার। তারমধ্যে মুজিবুল হক, মোস্তফা কামাল, মিজানুর রহমান, শাহ আলম মোল্লা, তমিজ উদ্দিন সেলিম ও আবদুস সাত্তার কুমিল্লার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মুশফিকুর রহমানের কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেন।
ঘোষিত তফসিল অনুযায়ী, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৩০ নভেম্বর। মনোনয়নপত্র বাছাই হবে ১ থেকে ৪ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর ও ভোটগ্রহণ আগামী ৭ জানুয়ারী

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD