1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ব্রাহ্মণপাড়ায় স্বতন্ত্র এমপি প্রার্থী সাজ্জাদ হোসেনের শুভেচ্ছা বিনিময় - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

ব্রাহ্মণপাড়ায় স্বতন্ত্র এমপি প্রার্থী সাজ্জাদ হোসেনের শুভেচ্ছা বিনিময়

  • প্রকাশিতঃ বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩
  • ৩৬৪ বার পঠিত

মোঃ রেজাউল হক শাকিল ।।

কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের দ্বাদশ সংসদ নির্বাচনে স্বতন্ত্র এমপি প্রার্থী সাজ্জাদ হোসেন শুভেচ্ছা বিনিময় করেছেন। বুধবার বিকালে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের হরিমঙ্গল বাজার, শশীদল বাজার ও বাগড়া বাজারে সকল শ্রেণীপেশার মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এসময় তিনি বাজারের বিভিন্ন শ্রেণীপেশার মানুষের সাথে হাত মিলিয়ে শুভেচ্ছা বিনিময় করেন। এসময় উপজেলার আওয়ামীলীগের বিভিন্ন পর্য্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এসময় হাজী মফিজুল ইসলাম, এনামুল হক সুমন, কবির আহাম্মেদ, মোস্তফা কামাল, আমিনুল ইসলাম রাসেল, হাসানুজ্জামান হাছান, কাউছার আলম, আসিফ, শরিফ, শামীম, দুলাল, রাসেল মিয়া, তুহিন, রাজিব, সেলিম মিয়া, ফারুক আহাম্মদ, আব্দুস সালাম, গিয়াস উদ্দিন, জাহাঙ্গীর আলম, সাইফুল ইসলাম, জামশেদ আলম, আইয়ুব খান, আব্দুর রাজ্জাকসহ বিভিন্ন নেতাকর্মী শুভেচ্ছা বিনিময়ে উপস্থিত ছিলেন। এবিষয়ে তিনি বলেন, দীর্ঘ ৫০ বছর যাবৎ সাধারণ মানুষের পাশে থেকে সেবা করছি। সাবেক আইনমন্ত্রী, এই জনপদের উন্নয়নের রুপকার, এডভোকেট আব্দুল মতিন খসরু এমপি ব্যাপক উন্নয়ন করেছে। সেই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আমি আপনাদের মাঝে সেবক হিসাবে কাজ করতে চাই। খসরু ভাইয়ের উত্তরসূরী হিসাবে কাজ করতে চাই। আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে আমি স্বতন্ত্র প্রার্থী হিসাবে আপনাদের দোয়া, ভোট ও সমর্থন কামনা করি।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD