1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লা -৬ আসনে আওয়ামী লীগ প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দীন বাহারের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন ডা.তাহসিন বাহার সূচনা - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

কুমিল্লা -৬ আসনে আওয়ামী লীগ প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দীন বাহারের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন ডা.তাহসিন বাহার সূচনা

  • প্রকাশিতঃ সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩
  • ৪১০ বার পঠিত

নেকবর হোসেন
কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা -৬ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা হাজী আ ক ম বাহাউদ্দীন বাহার এমপির পক্ষে সোমবার বিকেলে কুমিল্লা জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মো. মুনীর হোসাইন খানের নিকট থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ডা. তাহসিন বাহার সূচনা। এসময় সদর উপজেলা চেয়ারম্যান এড. মো. আমিনুল ইসলাম টুটুল, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আতিকুল্লাহ খোকন, এড. সৈয়দ নূরুর রহমান, সাংগঠনিক সম্পাদক বাবু চিত্তরঞ্জন ভৌমিক উপস্থিত ছিলেন।
জানা যায়, ইতিমধ্যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেছে আওয়ামী লীগ। কুমিল্লা -৬ ( সিটি করপোরেশনের ও আদর্শ সদর) আসনে চতুর্থবারের মতো নৌকার মনোনয়ন পেয়েছেন কুমিল্লা মহানগরী আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী আ ক ম বাহাউদ্দীন বাহার। গত রোববার বিকেল ৪টার দিকে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে প্রার্থীদের নাম ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
এবারও কুমিল্লার গণ মানুষের নেতা বীর মুক্তিযোদ্ধা হাজী আ ক ম বাহাউদ্দীন বাহার কে চতুর্থবারের মতো এমপি নির্বাচিত করতে ঐক্যবদ্ধ কুমিল্লা মহানগর ও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD