1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
চৌদ্দগ্রামে ৫৬ কেজি গাঁজাসহ এক মাদক কারবারি আটক - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

চৌদ্দগ্রামে ৫৬ কেজি গাঁজাসহ এক মাদক কারবারি আটক

  • প্রকাশিতঃ সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩
  • ৩২৭ বার পঠিত

নেকবর হোসেন
কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার চৌদ্দগ্রামে থানা পুলিশের বিশেষ অভিযানে ৫৬ কেজি গাঁজা সহ মো: লিটন মিয়া (৩৬) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। সে উপজেলার চিওড়া ইউনিয়নের চরপাড়া এলাকার ইদন আলীর ছেলে।
থানা সূত্রে জানা গেছে, সোমবার দিবাগত রাত আনুমানিক ২ঘটিকায় চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক আবদুল কুদ্দুস এর নেতৃত্বে সহকারী উপ-পরিদর্শক এমরান ভূঁইয়া ও সঙ্গীয় ফোর্স সহ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখি লেনে উপজেলার ঘোলপাশা ইউনিয়নের আমানগন্ডা তাকিয়া আমগাছ এলাকার কেন্দ্রীয় কবরস্থান গেইটের সামনে বিশেষ অভিযান চালিয়ে ৫৬ কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ী লিটনকে আটক করা হয়। এ সময় লিটনের অপর দুই সহযোগি দৌড়ে পালিয়ে যেতে সক্ষম হয় বলে জানিয়েছে পুলিশ।
সোমবার (২৭ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করে চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) ত্রিনাথ সাহা বলেন,গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে থানা পুলিশের অভিযানে ৫৬ কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ী লিটনকে আটক করা হয়। এ সময় তার সহযোগি অপর ২ মাদক ব্যবসায়ী পালিয়ে যায়। আটককৃত ও পলাতক ব্যক্তিদের বিরুদ্ধে থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে সোমবার দুপুরে আটককৃত লিটনকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD