1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ব্রাহ্মণপাড়া উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি (লিঃ) ব্যবস্থাপনা কমিটির নির্বাচন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

ব্রাহ্মণপাড়া উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি (লিঃ) ব্যবস্থাপনা কমিটির নির্বাচন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০২৩
  • ৪০৬ বার পঠিত

মোঃ রেজাউল হক শাকিল ।
কুমিল্লা ব্রাহ্মণপাড়া উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির নির্বাচন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। মঙ্গলবার দুপুর ১২ টা থেকে ৩ টা পর্যন্ত একটা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। নির্বাচনের শুরুতে কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ ব্যবস্থাপনা কমিটির নির্বাচন উপলক্ষে এক বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় নির্বাচন কমিটির সভাপতি জেলা সমবায় কার্য্যালয়ের উপসহকারি নিবন্ধক জসিম উদ্দিন ভূইয়া এর সভাপতিত্বে ও উপজেলা সহকারি পল্লী উন্নয়ন কর্মকর্তা কাজী শফিকুর রহমান এর পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মুহাম্মদ আবু জাহের, সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ কাউছার হামিদ। নির্বাচনে সার্বিক দায়িত্বে ছিলেন পল্লী উন্নয়ন কর্মকর্তা জাহেদুল ইসলাম। এসময় যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম আজম, সমবায় কর্মকর্তা মাঈন উদ্দিন হাছানসহ সমবায়ীবৃন্দরা উপস্থিত ছিলেন। পল্লী উন্নয়ন কার্য্যালয় সূত্রে জানা যায়, নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিলে ১৪৬ জন। ভোট কাস্ট হয়েছে ১৩৯টি। প্রায় ৯৫% ভোট কাস্ট হয়েছে। নির্বাচনে সভাপতি পদে ৩ জন ও সহ-সভাপতি পদে ৩ জন প্রার্থীসহ মোট ৬ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করেন। নির্বাচনে সভাপতি পদে আক্তার হোসেন ৭৪ ও তার নিকটতম প্রতিদ্বন্ধি আব্দুস সামাদ ৬১ ভোট পায়। এতে আক্তার হোসেন বিজয়ী হয়। অপরদিকে সহ-সভাপতি পদে কাজী কামাল হোসেন ৭৫ ভোট ও নিকটতম প্রতিদন্ধি সোহাগ আহাম্মেদ ৪২ ভোট পায়। কাজী কামাল হোসেনকে বিজয়ী ঘোষণা করা হয়।
নির্বাচনে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রনে থানার এসআই মোঃ আবুল হাচানাতসহ পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD