1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ব্রাহ্মণপাড়ায় আগাম মুলা চাষে কৃষকের হাসি - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

ব্রাহ্মণপাড়ায় আগাম মুলা চাষে কৃষকের হাসি

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০২৩
  • ৫১২ বার পঠিত

মো. রেজাউল হক শাকিল ।।

আগাম জাতের মুলা চাষ করে বেশি দামে বিক্রি করতে পেরে খুশি ব্রাহ্মণপাড়ার কৃষকেরা আগাম জাতের মুলা চাষ করে বেশি দামে বিক্রি করতে পেরে খুশি ব্রাহ্মণপাড়ার কৃষকেরা। ছবি: আজকের পত্রিকা ‘২৫ হাজার টাকা খরচে ৪৮ শতক জমিতে আগাম জাতের মুলার চাষ করেছি। ফলনের ৩০ শতাংশ বিক্রি করে ৪০-৪৫ হাজার টাকা পেয়েছি। পুরোপুরি বিক্রি হলে প্রায় লাখ টাকা পাওয়ার আশা রয়েছে। আগামী মৌসুমে চাষ আরও বাড়ানোর পরিকল্পনা করছি।’

কথাগুলো কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার মালাপাড়া ইউনিয়নের চণ্ডীপুর গ্রামের কৃষক ছফিউল্লাহর। শুধু তিনিই নন, ওই ইউনিয়নে আরও অন্তত ৫০ জন চাষি আগাম মুলার চাষ করেছেন এবং বাজারে বিক্রি করে তাঁর মতো লাভবান হয়েছেন।

ব্রাহ্মণপাড়ায় শীতের সবজি মুলা এবার আগেভাগে বাজারে চলে এসেছে। উপজেলার মালাপাড়া, অলুয়া, আসাদনগর, মনোহরপুর, চণ্ডীপুরসহ বিভিন্ন এলাকার চাষিরা মুলাসহ বিভিন্ন সবজির আগাম চাষ করে ভালো ফলন পেয়েছেন। বেশি দামে বিক্রি করতে পেরে খুশি তাঁরা।

উপজেলা কৃষি কার্যালয় সূত্র জানায়, ব্রাহ্মণপাড়ায় ৩১০ হেক্টর জমিতে শীতকালীন সবজি আবাদের লক্ষ্যমাত্রা ছিল। ইতিমধ্যে ২১০ হেক্টর জমিতে আগাম সবজি চাষাবাদ হয়েছে। এর মধ্যে আগাম জাতের মুলা চাষের ফলন এখন বাজারে বিক্রি হচ্ছে।

উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, খেত থেকে মুলা তোলায় ব্যস্ত চাষিরা। অনেকে মুলা ধুয়ে আঁটি বাঁধছেন বাজারে নিয়ে যাওয়ার জন্য। এ সময় চাষিরা জানান, প্রতি একর মুলা চাষে ৪০ হাজার টাকা পর্যন্ত খরচ পড়ে। আর বাজারমূল্য অনুযায়ী প্রতি একর খেতের মুলা বিক্রি করে পাওয়া যায় এক থেকে দেড় লাখ টাকা।

মালাপাড়া এলাকার চাষি জসিম উদ্দিন জানান, তিনি ২১ শতক জমিতে আগাম মুলা চাষ করেছেন। বীজ রোপণের ৩৫-৪০ দিনের মধ্যে বর্তমানে ফলন এসে বিক্রির উপযুক্ত হয়েছে। মুলা আবাদের মধ্যেই এখন আলু রোপণের প্রস্তুতি নিয়েছেন তিনি। মুলা বিক্রি শেষ হলে এরপর থেকে তিনি বাজারে আগাম আলু বিক্রি করতে পারবেন বলে আশা করেন।

অলুয়া এলাকার কৃষক গৌরাঙ্গ বলেন, তিনি ৫০ শতক জমিতে মুলা চাষ করে এখন বিক্রি শুরু করেছেন। প্রতি কেজি ৫০-৬০ টাকা করে পাইকারি বিক্রি হচ্ছে।

একই এলাকার কৃষক মনিরুজ্জামান জানান, মুলার পাশাপাশি করলা, লাউ, বরবটি আবাদ করে বাজারজাত করেছেন তিনি। ইতিমধ্যেই চাষাবাদের খরচ উঠে গেছে। খরচের কয়েক গুণ লাভ হবে বলে আশাবাদী তিনি।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাসুদ রানা বলেন, ‘মুলার পাশাপাশি ব্রাহ্মণপাড়ায় আগাম জাতের অনেক সবজি আবাদ হয়েছে। আমরা কৃষকদের উদ্বুদ্ধ করে এবং মাঠে থেকে তাদের সহায়তা করে যাচ্ছি। আগাম এসব সবজির ফলনও হয়েছে ভালো। ভালো দাম পেয়ে চাষিরা অনেক খুশি।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD