1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ব্রাহ্মণপাড়ায় বাড়ির পাশের ডোবায় পড়ে শিশুর মৃত্যু - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

ব্রাহ্মণপাড়ায় বাড়ির পাশের ডোবায় পড়ে শিশুর মৃত্যু

  • প্রকাশিতঃ বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩
  • ৪৫৩ বার পঠিত

 

মোঃ রেজাউল হক শাকিল।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বাড়ির পাশের ডোবায় পড়ে তাইফ নামের বিশ মাস বয়েসী এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১৫ নভেম্বর ) সকালে উপজেলার দুলালপুর ইউনিয়নের বেজুরা গ্রামে এ ঘটনা ঘটে। শিশু তাইফ ওই এলাকার মো: মোশাররফের ছেলে।

এলাকাবাসী ও নিহতের পরিবার জানান, বুধবার ( ১৫ নভেম্বর ) সকালে পরিবারের লোকজনের অগোচরে বাড়ির পাশের ডোবায় পড়ে যায় তাইফ। এদিকে পরিবারের লোকজন খোঁজাখুঁজির এক পর্যায়ে ডোবায় ভাসমান অবস্থায় তাইফকে দেখতে পান। স্থানীয়রা ও পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
শিশু তাইফের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

এ ব্যপারে ব্রাহ্মণপাড়া থানার ওসি এস এম আতিক উল্লাহ  বলেন, ডোবায় পড়ে শিশুর মৃত্যুর বিষয়টি আমি জানি না। তবে এ ব্যপারে খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবো।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD