1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ব্রাহ্মণপাড়ায় ৪ কেজি গাঁজাসহ গ্রেফতার -২ - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

ব্রাহ্মণপাড়ায় ৪ কেজি গাঁজাসহ গ্রেফতার -২

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০২৩
  • ৬০২ বার পঠিত

মোঃ রেজাউল হক শাকিল।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানাপুলিশ গত ১৩ নভেম্বর উপজেলার মাধবপুর ইউনিয়নে
অভিযান চালিয়ে ৪ কেজি গাঁজাসহ মোঃ আকাশ (২৮) ও মোঃ রাসেল মিয়া (২৪)
নামে ২ জনকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছে।

থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এস আই মোঃ মিলন মিয়া সঙ্গীয় ফোর্সসহ উপজেলার মাধবপুর ইউনিয়নে অভিযান পরিচালনা করেন। এসময় মাধপপুর ইউনিয়নের (মাধবপুর – বাঙ্গরাবাজার) মিরপুর দক্ষিণপাড়া গ্রামের আব্দুল গফুর মিয়ার বাড়ীর দক্ষিণ পাশে রাস্তার উপর হইতে
মোঃ আকাশ ও মোঃ রাসেল মিয়া কে গ্রেফতার করে। এসময় পুলিশ তাদের দখল হইতে ৪ কেজি গাঁজাসহ ১ মোটর সাইকেল জব্দ করে।

গ্রেফতারকৃত মোঃ আকাশ ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার জাজিসার গ্রামের মোঃ মতি মিয়ার ছেলে এবং মোঃ রাসেল মিয়া একই এলাকার পানিয়রুপ গ্রামের নুরে আলমের ছেলে।

এব্যপারে থানা অফিসার ইনচার্জ (ওসি) এস এম আতিক উল্লাহ সত্যতা স্বীকার করে বলেন, আসামিগণকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD